সৌমিত্র চরিত্রহীন, দাবি করে ডিভোর্স চাইলেন সুজাতা

সুজাতা মণ্ডল আবেদন জানিয়েছেন বাঁকুড়া আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলাদাই থাকছিলেন তাঁরা। তবে এবার আইনি বিচ্ছেদের আবেদন জানালেন সুজাতা মণ্ডল। বিজেপি সাংসদ স্বামীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘চরিত্রহীন’। তবে সূত্রের খবর, আবেদন করা হয়েছে মিউচ্যুয়াল ডিভোর্সের।

সুজাতা মণ্ডল আবেদন জানিয়েছেন বাঁকুড়া আদালতে। উল্লেখ্য, এর আগে ডিভোর্স চেয়ে আদালতে গিয়েছিলেন সৌমিত্র (SOUMITRA KHAN)। তবে তখন মত ছিল না সুজাতার (SUJATA MONDAL)। তারপরে ফের শনিবার ডিভোর্সের আবেদন জানান বিজেপি সাংসদ। মঙ্গলবার বাঁকুড়া আদালতে আইনি বিচ্ছেদ চেয়ে আবেদন জানালেন সুজাতাও।

উল্লেখ্য, আইনি জটিলতায় একসময় নিজের জেলায় ঢুকতে পারেননি সৌমিত্র। সেই সময়ে সুজাতাই বিজেপি প্রার্থী স্বামীর হয়ে জোরকদমে প্রচার চালিয়েছিলেন। লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিলেন সৌমিত্র। সেই সুজাতাই বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপরে একাধিকবার সাংবাদিক বৈঠক করে সৌমিত্র বিবাহ বিচ্ছেদের কথা বলেছিলেন। তবে এতদিন সুজাতা বলে এসেছিলেন, ‘রাজনৈতিক জীবন আর ব্যক্তিগত জীবন আলাদা’। বিবাহ বিচ্ছেদও চাননি তিনি। এবার নিজেই আবেদন জানালেন আইনি বিচ্ছেদের। আর সৌমিত্রকে নিশানা করে নাম না করে তাঁর আক্রমণ, ‘চরিত্রহীন’। বলেন, ‘ওর সঙ্গে থাকতে চাই না’।

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, স্ত্রীর জনপ্রিয়তা মেনে নিতে পারছিলেন না সৌমিত্র। তারপরে স্বামীর দল ছেড়ে সবুজ শিবিরে সুজাতার যোগদানও মানতে পারেননি তিনি। তা থেকেই এমন ‘কড়া’ সিদ্ধান্ত দু’জনের।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত