‘আই লাভ ইউ, দি এন্ড!’, ঝুলন্ত দেহ উদ্ধার

হাতে আঁকা রয়েছে ‘হৃদয়’। মনে করা হচ্ছে প্রেম ঘটিত কারণেই এই আত্মহত্যা। কালনার একজনের সঙ্গে সম্পর্ক ছিল সৌরভের। তাঁদের কোনও কারণে সমস্যা চলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতের হাতে ইংরেজি হরফে লেখা ‘আই লাভ ইউ, দি এন্ড’। হাতে আঁকা রয়েছে ‘হৃদয়’। মনে করা হচ্ছে প্রেম ঘটিত কারণেই এই আত্মহত্যা।

বৃহস্পতিবার সকালে তরুণের দেহ উদ্ধার হয়েছে কালনার বন্দেবাজ মাঝেরপাড়ায়। মৃতের নাম সৌরভ মণ্ডল (১৯)। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের খাওয়ার খেয়ে ঘুমোতে গিয়েছিলেন যুবক। সকালে ঘর থেকে বেরানো দেখতে পাওয়া যায়নি তাঁকে। দাকাডাকি করলেও মেলেনি সাড়া। জানালা- দরজাও ছিল বন্ধ। আর তাতেই সন্দেহ হয় পরিবারের। তারপর ভাঙা হয় দরজা। দেখা যায়, ঝুলন্ত দেহ।

পরিবারের দাবি, নিজের হাতের ঘড়ি রাত ১২ টায় বন্ধ করে দিয়েছিল ছেলে। হাতে লেখা, ‘আই লাভ ইউ, দি এন্ড!’। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রেমঘটিত কারণেই আত্মহত্যা (Suicide)। পুলিশ ও পরিবারের অনুমান তাই। হাতে আঁকা ছিল, ‘হৃদয়’, এমনটাই দাবি মৃতের পিসেমশাইয়ের। জানা গিয়েছে সৌরভ স্থানীয় এক ওষুধ দোকানে কাজ করতেন। বন্ধুদের দাবি, প্রেম বিষয়ে কোনও আলোচনা করতেন না সৌরভ। স্বভাবে শান্ত ছিলেন।

মৃত যুবক কালনা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবা কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। মা কলকাতাতে পরিচারিকার কাজ করেন। বাড়িতে থাকতেন দাদু, ঠাকুমা, বোন। সৌরভের বোন জানিয়েছেন, বুধবার কাজে গিয়েছিলেন সৌরভ। গিয়েছিলেন কম্পিউটর ক্লাসেও। ফিরে আসার সময় সন্ধেতে বাড়িতে চপ এনেছিলেন। তবে মৃতের বোন এও জানান, বেশ কয়েকদিন ধরেই মনমরা থাকতেন সৌরভ। বলেন, কালনার একজনের সঙ্গে সম্পর্ক (Affair) ছিল সৌরভের। তাঁদের কোনও কারণে সমস্যা চলছিল। ওই মহিলা কমিয়ে দিয়েছিলেন ফোন করা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত চলছে। কী কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি