বগুলা পুলিশ ফাঁড়ির ASI-এর রহস্যমৃত্যু,আত্মঘাতী নাকি খুন?

Share:

নিজস্ব প্রতিনিধি, বগুলা : ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নদিয়ার হাঁসখালি থানার এক পুলিশ আধিকারিকের দেহ। প্রায় দেড় মাস ধরে বগুলা ফাঁড়িতে কাজ করছিলেন এএসআই সুমন মণ্ডল। তাঁর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, বগুলার একটি বাড়িতে ভাড়া বাড়ি নিয়ে থাকতেন তিনি। শনিবার সকালে অনেকক্ষণ তাঁর সাড়া না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করতে থাকে। কিন্তু তাতেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। বাধ্য় হয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে তাঁরা। ঘরে ঢুকে এএসআই সুমন মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পায়। তাঁরা দ্রুত খবর দেয় হাঁসখালি থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার পুলিশ। তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন এই মৃত্যু, এটা আত্মহত্যা নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। মৃত্যুর আসল আসল কারণ এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একজন কর্মরত পুলিশ আধিকারিক কেন হঠাৎ এই চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেড়মাস ধরে বগুলা থানায় কাজ করছিলেন তিনি। তাঁর ওপরে কাজের চাপ নাকি ব্যক্তিগত কোনো অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে? কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে হাঁসখালি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মৃত পুলিশ আধিকারিকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে। পরিবার বা সহকর্মীরা কিছু জানেন কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর