Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘায় ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু কলকাতার যুবকের

দিঘায় ঘুরতে গিয়ে কলকাতার যুবকের রহস্যমৃত্যু। নিউ দিঘার (New Digha) এক হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় ঘুরতে গিয়ে কলকাতার যুবকের রহস্যমৃত্যু। নিউ দিঘার (New Digha) এক হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। কীভাবে এবং কেন তিনি ছাদে উঠলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম আবু আলিফ। ২০ বছর বয়স তাঁর। কলকাতার নিউ বারাকপুরের বাসিন্দা তিনি। সম্প্রতি বন্ধুদের সঙ্গে নিউ দিঘায় ঘুরত গিয়েছিলেন ওই যুবক। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে হোটেল থেকে বেরিয়েছিলেন। ঘোরাঘুরি করে আবার নির্দিষ্ট সময়ে হোটেলে ফিরেও আসেন আলিফ। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন সকলে। এর পর শনিবার সকালে হোটেলের কাছেই ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত আবু আলিফের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কেন রাতে ওই যুবক ছাদে উঠল, তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আবু আলিফকে কেউ ধাক্কা মেরে নীচে ফেলে দিয়েছে কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে এই ঘটনার খবর আলিফের নিউ বারাকপুরের বাড়িতে পৌঁছলে শোকে মূহ্যমান হয়ে পড়ে তার পরিবার। নিউ দিঘায় ঘুরতে গিয়ে এই পরিণতি হবে তা ভাবতেও পারছেন না মৃত যুবকের পরিবার।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি