বাঁকুড়ায় যুবকের রহস্যমৃত্যুর পর প্রায় ১০ বাড়িতে ভাঙচুর, উত্তেজনা

যুবককে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে এলাকার ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর চালায় মৃত যুবকের পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার দেশড়া রামপুর দাসপাড়া এলাকায়। যুবককে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে এলাকার ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর চালায় মৃত যুবকের পরিবারের লোকজন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত রবিবার। ওইদিন এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় দেশড়া রামপুর দাসপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই যুবকের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় সোরেন। ৩৪ বছর বয়স তাঁর। দেশড়া কাঁটাবাগান গ্রামের বাসিন্দা ছিলেন মৃত যুবক। অন্যদিকে যুবকের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন খুনের অভিযোগ তুলে সরব হয়। দেশড়া রামপুর দাসপাড়া  এলাকায় কয়েকটি বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হয় বলে স্থানীয়দের অভিযোগ, সেই মদ খেয়ে বিষক্রিয়ার জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। এই অভিযোগে গ্রামের ১০ থেকে ১২ টি বাড়িতে ভাঙচুর চালায় তারা। অভিযোগ, মৃত যুবকের পরিবারের লোকজন প্রায় ১০টি বাড়িতে হামলা চালানোর পাসাপাশি মহিলাদেরও মারধর করেন। ভেঙে ফেলা হয় বাড়ির বহু আসবাবপত্র।

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোতুলপুর থানার পুলিশ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মদ খেয়ে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন