গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

মানসিক অবসাদে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক সিভিক ভলিন্টিয়ার। ঘটনাটি ঘটেছে, নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পলতা ঘাট রোড অন্নপূর্ণা তলা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানসিক অবসাদে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পলতা ঘাট রোড অন্নপূর্ণাতলায়। মৃতের নাম শুভঙ্কর ঘোষ (Suvankar Ghosh)। পুলিশ সূত্রের খবর, এদিন (বুধবার ১৩ মে) সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় শুভঙ্করকে দেখতে পান তাঁর পরিবারের লোকজন। এরপরেই তাঁরা নবদ্বীপ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভঙ্করকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রের খবর, কয়েকদিন ধরে শুভঙ্কর মানসিক অবসাদে ভুগছিল। তাঁর আচরণেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। তিনি খুবই নেশা করতেন। এই মুহূর্তে তাঁর মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কী কারণে শুভঙ্কর মানসিক অবসাদে ভুগছিলেন তা জানা যায়নি। 

এদিকে গত ফেব্রুয়ারিতে প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়। তাঁর নাম ছিল পঙ্কজ বর্মন। বয়স ৩৬ বছর। জানা যায়, শিলিগুড়ির ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়নে প্রশিক্ষণরত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর সহকর্মীদের অভিযোগ ছিল যে, অসুস্থ হওয়ার পরেও সময়মতো চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স না পৌঁছনোর কারণে তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া, ট্রেনিং ক্যাম্পে মানসিক চাপ এবং অব্যবস্থার অভিযোগও তোলা হয়। পঙ্কজের মৃত্যুর পর তাঁর সহকর্মীরা তাঁর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন। এছাড়া গত জানুয়ারিতেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় কর্তব্যরত অবস্থায় একটি কাপড়ের দোকানে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে মানারুল হক নামে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছিল।

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো