বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলায় জেলায় প্লাবন নিয়ে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে টানা একঘন্টা বৈঠক করলেন মুখ্যসচিব (CS)মনোজ পন্থ। জেলাগুলিতে বর্তমানে ডিভিসির জল ছাড়ার ফলে প্লাবনের পরিস্থিতি কি সেই ব্যাপারে খোঁজ খবর নিলেন। ভার্চুয়াল এই বৈঠকে জেলাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যসচিব। শুধু তাই নয় ত্রাণ প্রস্তুত রাখতে এবং ত্রান শিবির গুলোকে তৈরি রাখারও নির্দেশ দেন তিনি। হাওড়া, হুগলি , মেদিনীপুরের জেলা শাসকদের(DM) বিশেষ সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের। এদিকে,জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায়। ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট।

জলের তলায় আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্যসড়ক।বন্ধ রাজ্যসড়কের ধারের দোকানপাট গুলিও । ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত। ঘাটাল(Ghatal) পৌর এলাকা থেকে গ্রামীন এলাকা গুলি জলের তলায়, বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনও লক্ষ্মণ নেই । সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে। বীরভূম জেলাতেও অতিবৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।বীরভূমের অতি ভারী বৃষ্টির ফলে,কোপাই নদীর জল বাড়ায় বীরভূমের অন্যতম সতীপিঠ কঙ্কালীতলা জলমগ্ন। কঙ্কালীতলা চত্বর ইতিমধ্যে কোপাই নদীর জলে তলায়। যত বেলা বাড়ছে জল ততটাই মন্দির চত্বরে প্রবেশ করছে।

অন্যদিকে,দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খালের কারণে জলবন্দি হয়ে পড়েছে ঝাড়গ্রাম(Jhargaram) জেলার সাঁকরাইল ব্লকের ঘুনিয়াখাল লাগোয়া নয়াগাঁ, সোনাখুলি, শালবনী, গুড়কুন্দা সহ বিস্তীর্ণ চাষের জমি। এক মাসেরও বেশি সময় ধরে বর্ষার জল জমে রয়েছে মাঠে, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। গ্রামবাসী বিদুৎ বেরা, প্রফুল্ল বেরা ও রবীন্দ্রনাথ বেরা জানান, বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে ঘুনিয়াখালের কোনো সংস্কার হয়নি। এর ফলেই প্রতি বর্ষায় জমির জল নামতে না পেরে জমে থাকে, এবং চাষ মার খায়। তাদের বক্তব্য, “যদি খালের(Cannel) সংস্কার ঠিকভাবে হতো, তাহলে জল দাঁড়াতো না।” চাষিদের মতে, এলাকায় বছরে একটি মাত্র বরো চাষ হয়। কিন্তু বছরের বাকি সময় জল জমে থাকায় বীজ বোনা তো দূরের কথা, ধানের চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে এখনো পর্যন্ত হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে। চাষিরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। তারা দাবি করছেন, দ্রুত খাল সংস্কারের ব্যবস্থা না হলে ভবিষ্যতে চাষ করে জীবিকা নির্বাহ করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?