এই মুহূর্তে

BDO’ দের পদোন্নতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে ডব্লিউবিসিএস অফিসাররা দু’বছর প্রবেশনে থাকবেন। তিন বছর বিডিও পদে থাকার পর এসডিও পদে উত্তীর্ণ হবেন তাঁরা। মঙ্গলবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, wbcs যারা আছেন, দু বছর প্রবেশনে থাকবেন। তিন বছর বিডিও থাকার পর এসডিও হয়ে যাবেন ।এছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে একটি কমিটি করা হয়েছে। ৪৬ টি ডিপার্টমেন্টেকে বাছা হয়েছে। গ্রুপ A অফিসাররা যারা এক সমপর্যায়ে পড়েন তারাও প্রমোশন যাতে পান সেটি দেখা হবে।

কারণ তাঁরা ঠিকমতো প্রমোশন পান না। যে জায়গা থেকে চাকরি জীবন শুরু করেন সেখান থেকেই অবসর নেন । অল ক্যাডার এই সুবিধা পাবে এখন থেকে । পুলিশে অনেকগুলো পোস্ট বানানো হয়েছে। WBPS এ নিয়ম আছে দু’বছর প্রফেশনে থাকলে তারপরেই ডাবলু বিপিএস হয়ে যায়। এবার wbcs এও তাই হবে ।আজ একটি ঐতিহাসিক দিন। এইরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সকলকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ক্যাবিনেট বৈঠকে(Cabinet Meeting) অনেকগুলো ইন্ডাস্ট্রিকে জমি দেওয়ার বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাবিনেটে যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।এদিনের ক্যাবিনেট বৈঠকে BDO দের পদোন্নতি নিয়ে মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নেওয়ায় খুশি সকলে। নির্বাচনের আগে ক্যাবিনেট বৈঠকের এই সিদ্ধান্ত রাজ্যে ডব্লুবিসিএস অফিসারদের মনকে জয় করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte