টাকা ফেরাতেই হবে, কোনও ছাড় নয়, কড়া নির্দেশ আবাসে

আর্থিকভাবে স্বচ্ছল এমন কেউ সরকারি প্রকল্পের বাড়ি পাওয়ার অনুপযুক্ত। সেই সব উপভোক্তাদেরই এবার টাকা ফেরত দিতে বলা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুমি তৃণমূল(TMC) হও কি বিজেপি(BJP) হও, কংগ্রেসি হও কি বামপন্থী হও, তুমি যদি যোগ্য না হও আর যদি টাকা পেয়ে থাকো তো তোমায় টাকা ফেরত দিতেই হবে। বাংলাজুড়ে এই নির্দেশই এবার ছড়িয়ে পড়ল নবান্ন(Nabanna) থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায়(PAY) বাংলায়(Bengal) ১১ লক্ষ বাড়ি বানাবার পরিকল্পনা রয়েছে। কিন্তু সেই উপভক্তা কারা হবেন আর কারা হবেন না তা নিয়ে জোর তরজা লেগেছে গ্রাম বাংলার বুকে। দিকে দিকে বিক্ষোভ, অবরোধ, ঘেরাও চলছে। হেনস্থার শিকার হচ্ছেন বিডিও থেকে জনপ্রতিনিধিরা। বেশির ভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দলের নেতা ও পঞ্চায়েত সদস্যরা। কিছু কিছু ক্ষেত্রে কাঠগড়ায় বিরোধী দলের সদস্যরাও। দেখা যাচ্ছে যাদের আগে থেকেই পাকা বাড়ি রয়েছে, নিয়ম অনুযায়ী যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার নয়, তাঁরাই সুবিধা পেয়ে বসে আছেন। উপভোক্তা তালিকায় নাম রয়েছে তাদের। রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, অনুমোদন হয়ে গিয়েছে, এমনকি প্রথম কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে। কিন্তু এদের জন্যই এবার কড়া নির্দেশ দিল নবান্ন।

আর পড়ুন মোদির বারাণসী ও মমতার কলকাতাকে জুড়বে নয়া বন্দে ভারত

রাজ্য প্রশাসনের তরফে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের ঘিরে ক্ষোভ দেখা যাচ্ছে সেই সব উপভোক্তাদেরই এবার টাকা ফেরত দিতে বলা হচ্ছে। আর্থিকভাবে স্বচ্ছল এমন কেউ সরকারি প্রকল্পের বাড়ি পাওয়ার অনুপযুক্ত। কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কয়েক হাজার উপভোক্তা এই বাড়ির জন্য টাকা পেয়ে বসে আছেন। তাঁদের কাছ থেকেই এবার টাকা ফেরত নেওয়া হবে। তাঁর বাড়ি তৈরির অনুমোদন বাতিল করা হবে। শুরুতে টাকা ফেরত চেয়ে তাঁকে নোটিস ধরানো হবে। না ফেরালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ব্লকে ব্লকে এই প্রশাসনিক বার্তা পৌঁছনোও হয়েছে। প্রয়োজনে গ্রেফতারির রাস্তাও খোলা রাখা হচ্ছে। নবান্নের আধিকারিকদের দাবি, কেউ যদি অনুপযুক্ত হন এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে এমন পরিস্থিতিতেও তাঁকে সেই টাকা ফেরত দিতে হবে। কেননা কেন্দ্রের স্পষ্ট নির্দেশই রয়েছে, যাঁরা সরকারি প্রকল্পের বাড়ি পাওয়ার উপযুক্ত নন, আর্থিকভাবে স্বচ্ছল, তাঁরা কোনওভাবেই বাড়ি পাবেন না।

আরও পড়ুন মাস্ক বিধি ফিরছে বাংলায়, আসছে ভ্যাক্সিনও

কিন্তু ঘটনা হচ্ছে বাংলায় ১১ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্যা হলেও এখনও পর্যন্ত মাত্র ১ লক্ষের কিছু বেশি মানুষের নাম উঠেছে উপভোক্তার তালিকায়। তাঁদের মধ্যে ৪০ হাজারের মতো উপভোক্তার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ২০ হাজারের মতো উপভোক্তার জিও ট্যাগিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি, প্রায় ১৫ হাজার বাড়ির তৈরির অনুমোদন দেওয়ার প্রক্রিয়াও সারা হয়েছে। অনুমোদন পাওয়া বাড়িগুলির নির্মাণ আগামী ৩ মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে। তার জন্য প্রতিটি জেলাকে ২৫ দফা নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর। তাতে বলে দেওয়া হয়েছে আগামী তিনমাস ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রতিটি নির্মীয়মাণ বাড়ির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হবে। এই কাজে আবাস বন্ধু ও ভিলেজ রিসোর্স পার্সনসদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে হবে। প্রয়োজনে সাহায্য করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। প্রতিটি ব্লকে উপভোক্তাদের সহযোগিতা করতে একটি করে কন্ট্রোল রুমও খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের খরচের উপর নজর রাখবেন জেলাশাসকরা। নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হলে দেওয়া হবে বিশেষ ভাতা। বাড়ি তৈরির সামগ্রী সরবরাহ এবং আধার সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করবে জেলা প্রশাসন। নির্মীয়মাণ বাড়িতে দেওয়া হবে স্তরভিত্তিক জিও ট্যাগিং। তবে, জানুয়ারির শুরুতেই উপভোক্তাদের নিয়ে বৈঠক করে তাঁদের সমস্ত নিয়ম জানাতে হবে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে আর দুইদিনের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ির অনুমোদন মিলবে তো? নাহলে কিন্তু টাকা ফেরত নিয়ে নেবে কেন্দ্র।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী