ভালো কাজ করলেই গ্রাম পঞ্চায়েতগুলি পাবে শংসাপত্র, জানাল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রাম পঞ্চায়েতগুলি সাধারন কাজ ছাড়াও অনেক সময় নিজেদের উদ্যোগে জনকল্যাণকর কিছু কাজ করে থাকে। এই ভালো  কাজে মানুষ উপকৃত হলেও কোন সুনাম পায় না গ্রাম পঞ্চায়েতগুলি। এবার থেকে সেই সব কাজেরই স্বীকৃতি দেওয়া হবে। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

ইতিমধ্যেই এই বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে পঞ্চায়েত সচিব পি উলগানাথনের তরফে। তাতেই বলা হয়েছে, প্রাথমিকভাবে পঞ্চায়েতগুলির কাজের মূল্যায়ন করবে পঞ্চায়েত সমিতি। তার পরে জেলা পরিষদ। মোট ১০ নম্বর ধার্য করা হবে। তার মধ্যে পঞ্চায়েতগুলির নেওয়া উদ্যোগের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই শ্রেষ্ঠত্বের বিচার হবে। এই সমস্ত উদ্যোগ সংক্রান্ত সমস্ত তথ্য সহ তার প্রাপ্ত নম্বর জেলা পরিষদ পাঠিয়ে দেবে পঞ্চায়েত দপ্তরে। সংশ্লিষ্ট আধিকারিকরা এই উদ্যোগ কতজনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে, তার ব্যাপ্তি এবং গুরুত্ব বিচার করে তা তুলে দেবে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে। অন্যান্য পঞ্চায়েতগুলি এই সমস্ত কাজকে মডেল হিসেবে সামনে রেখে যাতে এই ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চায়েতকে রাজ্যের তরফে দেওয়া হবে একটি শংসাপত্রও। একইভাবে পঞ্চায়েত সমিতি কোনও উদ্যোগ নিলে তার প্রাথমিক মূল্যায়ন করবে জেলা পরিষদ। আর জেলা পরিষদের ক্ষেত্রে এই দায়িত্ব থাকবে দপ্তরের উপর। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করেই সম্পূর্ণ কাজটি করা হবে বলে এক আধিকারিক জানিয়েছেন। 

রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েততিনটি স্তরেই সমস্ত প্রকল্প নিয়ে প্রচার চালানো হয়। এবার কোথায় কীভাবে প্রচারের কাজ চলে, সে বিষয়ে নির্দিষ্ট পোর্টালে তুলতে হবে। ফলে এখন থেকে প্রচার সংক্রান্ত খুঁটিনাটি রাজ্যস্তর থেকেই নজরে রাখা সম্ভব হবে। কোথাও কোনও পরিবর্তন আনার প্রয়োজন পড়লে সেই সংক্রান্তও নির্দেশ দেওয়া যাবে সংশ্লিষ্ট পঞ্চায়েতকে। কবে প্রচার অভিযান হয়েছে, কাদের সঙ্গে নিয়ে হয়েছে, কোনও স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব বা স্বনির্ভর গোষ্ঠীকে সঙ্গে নিয়ে প্রচার চালানো হয়েছে কি না, তার ছবি সহ তুলতে হবে নির্দিষ্ট পোর্টালে।  বিগত কিছু দিন আগে রাজ্যের একাধিক পঞ্চায়েতের  রাজস্ব ফাঁকির কথা সামনে এসেছিল। এবার সেই দিকে নজর রাখতে এবং কাজের দিক দিয়ে পিছিয়ে পড়া পঞ্চায়েতে কাজের গতি আনতেই এই পদক্ষেপ  বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড