নবদ্বীপে শ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: রাতের অন্ধকারে শ্মশানের সমাধি খুঁড়ে মৃতদেহ লোপাট করা হচ্ছে। কালো কাপড়ে মুখ ঢেকে এই কান্ড ঘটানো হচ্ছে। নদিয়া জেলার নবদ্বীপে কঙ্কাল কেলেঙ্কারি । শ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল(Skeleton) । পচন ধরার পর অবশিষ্ট অংশ গাছে বেধে ছাড়িয়ে পাচার হচ্ছে রাতের অন্ধকারে । নবদ্বীপ মহাশ্মশানের (Nabwadip Burning Ghat)ঘটনা । জানা যায়, দীর্ঘদিন ধরে নবদ্বীপ মহাশ্মশানে সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল । এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে নবদ্বীপ জুড়ে । বিরোধী দলের অভিযোগ নবদ্বীপের মহাশ্মশান পৌরসভা পরিচালিত।

তাই পৌরসভার এই ঘটনা জানে না তা হতে পারে না । অন্যদিকে পুলিশে এই ঘটনা জানতেই পুলিশ ফোর্স পাঠায় । ঘটনাস্থলে গেলে দেখা যায় সমাধির মাটি খুঁড়ে রাখা অবস্থায় পরে আছে । একাধিক সমাধিস্থল খোঁড়া রয়েছে। সেখান থেকে যে মৃতদেহ বের করা হয়েছে তার প্রমাণ মিলেছে যথেষ্ট। কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটছে বলে পুলিশের অনুমান। স্থানীয় দুষ্কৃতীরা এর সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ মনে করছে।

তাই স্থানীয় দুষ্কৃতীদের ধরতে শুরু হয়েছে অভিযান। কিভাবে নবদ্বীপ শ্মশান থেকে এই মৃতদেহ প্রচার হচ্ছে তা জানতে আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (CCTV)ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কতদিন থেকে এই ঘটনা ঘটছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কতগুলি মৃতদেহ পাচার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা সামনে আসতেই সেখানকার বৈষ্ণব সমাজের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। নবদ্বীপবাসী এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি