Loading live market data...
Loading active stocks...
Connecting...

নদিয়ায় পরপর পথ দুর্ঘটনা, হেলমেটবিহীন বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: আবারো অতিরিক্ত গতির বলি এক।মাথায় হেলমেট না থাকায় বেঘরে প্রাণ গেল এক ২১ বছরের যুবকের। ঘটনায় শোকের ছায়া পরিবারে।সারা রাজ্যজুড়ে অতিরিক্ত গতির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। রাজ্য সরকারের তরফে একাধিকবার নেওয়া হয়েছে ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ সচেতনতামূলক প্রচার কর্মসূচি। তারপরও হুশ ফিরছে না সাধারণ মানুষের। এবার সেই কারণেই বেঘরে প্রাণ গেল নদিয়া শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত পশ্চিম কারিগর পাড়া এলাকার ২১ বছরের যুবক সুরেশ আনসারী। মৃত যুবকের বাবা আনোয়ার আনসারী জানান, সোমবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ পরিবারের বুলেট মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে সাথে করে ঘুরতে বেরিয়েছিল সে ।

বাগআচড়া কুলোচন্ডীতলায় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে একটি গাছের সাথে ধাক্কা মারে। সুরেশ ও তার দুই বন্ধুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur State Genral Hospital) ভর্তি করালে সুরেশের পরিস্থিতি খারাপ হওয়ায় জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সুরেশের অবস্থার অবনতি ঘটলে রাত আনুমানিক দুটো নাগাদ তার মৃত্যু হয় । ঘটনা জানাজানি হতে এলাকায় নামে শোকের ছায়া। তবে মৃত সুরেশ আনসারীর বাইকে থাকা তারই বন্ধু হাকিম কারিগর জানান বাড়ি থেকে বেরোনোর পরেই প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল ।সুরেশ বারবার বলা সত্বেও গাড়ির গতিবেগ কমাচ্ছিল না। তারপর ফুলো চন্ডী তলায় রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, গাড়িসহ তিনজন পরবর্তীতে দুই বন্ধু সুরেশকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে ।এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাত দুটো নাগাদ তার মৃত্যু ঘটে ।ঘটনায় শোকের ছায়া পরিবারে।

অন্যদিকে, বড় ট্রেলারের পেছনে ধাক্কা ছোট ম্যাক্স গাড়ি ঘটনা মৃত ছোট গাড়ির চালক আহত খালাসি । ফের নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসের ফ্লাইওভারে শিলিগুড়ি গামী বড় ট্রেলারের পিছনে ধাক্কা ছোট ম্যাক্স গাড়ির ।ঘটনায় ম্যাক্স গাড়ির চালক আহত অবস্থায় ম্যাচ গাড়ির খালাসী কে রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনা ঘটার পরই এলাকায় এসে উপস্থিত হন রানাঘাট ট্রাফিক পুলিশের(Ranaghat Traffic Police) আধিকারিকরা এবং শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বড় লরির ড্রাইভার এর মতে তিনি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় ব্রীজ দিয়ে উপরে উঠছিলেন শিলিগুড়ির(Siliguri) উদ্দেশ্যে যাচ্ছিলেন ।তখন পেছন দিক থেকে কৃষ্ণনগর গামী একটি ছোট ম্যাক্স গাড়ি সজোরে এসে তার গাড়ির পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়ির পেছনের চাকা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে তিনি দেখেন ছোট ম্যাক্স গাড়িটি তার গাড়ির পেছনে মেরে দিয়েছে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছোট ম্যাক্স গাড়ির চালকের এবং আহত অবস্থায় স্থানীয় মানুষ এবং রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক আধিকারিকদের সহযোগিতায় আহত খালাসিকে পাঠানো হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ।তবে আবারো বেপরোয়া গতির বলি হতে হলো একজনকে এবং আহত এক। কবে হুশ ফিরবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের