নদিয়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: আবারো সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ। তবে এবার রীতিমতো মঞ্চ বেঁধে। বিক্ষোভকারীদের হুমকি এরপরে হবে দুয়ারে বিক্ষোভ।আদিবাসী সম্প্রদায়ের অবস্থান-বিক্ষোভ প্রাক্তন সাংসদ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের(Jagannath Sarkar) বাড়ির কাছে ।এলাকার একাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিতভাবে এই অবস্থান বিক্ষোভ করেন। তার কারণ কিছুদিন আগেই এক আদিবাসী সম্প্রদায়ের যুবক সুব্রত মুন্ডাকে জমি বিবাদকে কেন্দ্র করে মারধরের অভিযোগ করেছিলেন তারা এবং সেই অভিযোগ উঠে এসেছিল প্রাক্তন সংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে। তারপর প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ।কিন্তু তাদের দাবি ছিল জগন্নাথ সরকারের গ্রেপ্তার।

কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথ সরকার গ্রেফতার না হওয়ার কারণে আবারও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান বিক্ষোভ। এ বিষয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জানাচ্ছেন কোন রাজনৈতিক দিক দেখে নয়, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং আমাদের একটাই দাবি জগন্নাথ সরকারকে গ্রেফতার করতে হবে। তার এই ঘৃণ্য কাজের জন্য ।তবে জগন্নাথ সরকার গ্রেফতার না হওয়ার কারণে তাদের এই আন্দোলন। হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া। তার আগে আদিবাসীদের এই অবস্থান বিক্ষোভ অনেক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কিছুদিন আগে আদিবাসীদের নিয়ে আদিবাসী সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জানাচ্ছেন তাদেরকে ভুল বুঝিয়ে এবং তাদেরকে মিথ্যে বলে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন কিন্তু আদিবাসীরা তার বিপক্ষেই রয়েছে। তার কারণ আদিবাসীদের উপর যে অত্যাচার তিনি করেছেন তার জন্যই তাদের এই প্রতিবাদ। ৪৫ মিনিট অবস্থান বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা । যদিও শেষমেষ আবারো পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা শুক্রবারের এই অবস্থান- বিক্ষোভ থেকে সরে আসেন। তবে আগামীতে জগন্নাথ সরকারের বাড়িতে বিক্ষোভ প্রদর্শনের হুমকি দেন তারা।

যদিও আজ জগন্নাথ সরকারের প্রচারে নদিয়ার রানাঘাটে(Ranaghat) এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাই এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি ।তবে তিনি আমাদের ফোনে জানান পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। আইনগতভাবে সমস্ত কাগজপত্র আমি শান্তিপুর থানায় আগেই জমা দিয়ে এসেছিলাম। কোন ত্রুটি থাকলে আমার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিতো। তবে আমি সামান্য এ বিষয়ে সমগ্র লোকসভার প্রচারে বিঘ্ন ঘটাতে চাই না, তাই ওরা যা করছে করুক মানুষ যোগ্য উত্তর দেবে আর মাত্র কয়েকটা দিন বাদে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু