বিজেপির ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতে প্রাণ কাড়ল ৪ মাসের গর্ভবতী মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:বিজেপির অবরোধে আটকে গেল অ্যাম্বুলেন্স।হাসপাতালে নিতে গিয়ে মৃত্যু ৪ মাসের গর্ভবতী গৃহবধূর। শুরু শাসক – বিরোধী রাজনৈতিক তরজা।আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ (Justice)চেয়ে ‘চাক্কা জ্যামের'(Chakka Jam) ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচিই প্রাণ কাড়ল ৪ মাসের গর্ভবতী মহিলার । গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলিয়া-রানাঘাটের মাঝে, ১২ নম্বর জাতীয় সড়কে(National High Way)। মৃতার নাম দুর্গা শীল (২৩)।

পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্যই স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়েন গর্ভবতী মহিলার স্বামী। চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বলেন, ‘বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে হীরা শীলের সঙ্গে বিয়ে হয় ফুলিয়ার প্রফুল্লনগরের বাসিন্দা দুর্গার। ফুলিয়ায় একটি ছোটখাট সেলুন রয়েছে হীরার। শুক্রবার সকালে দোকান খোলার জন্য বেরিয়ে যান হীরা । বাড়িতে ভাত রান্নার জন্য চাল পরিষ্কার করছিলেন দুর্গা। পরিবার সুত্রে জানা গিয়েছে, দুর্গার মৃগী রোগ ছিল। এদিন চাল পরিষ্কার করার সময় হঠাৎই পড়ে যান তিনি। খবর পেয়ে দোকান ফেলে তড়িঘড়ি বাড়িতে চলে আসেন হীরা। চিকিৎসার জন্য টোটো (TOTO)করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে(Fulia Hospital)। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোগীকে রেফার করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন হীরা ও পরিবারের লোকজন। সেই সময়ে ১২ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি।

আরজি কর(R G Kar) কাণ্ডের বিচার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক। যার জেরে হবিবপুরের কাছে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। সামনে অনেক গাড়ির লম্বা লাইন ছিল। চালকদের কার্যত হাতে-পায়ে ধরতে যান হীরা। লাভ হয়নি। যানজটের জেরে বেরতে পারেনি অ্যাম্বুলেন্স। আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ। বিষয়টি পুলিসের নজরে এলে পিছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে বার করে দেওয়া হয় অ্যাম্বুলেন্সটিকে। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে পৌঁছে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুর্গার। শোকাহত হীরা বলেন, ডাক্তারবাবু বললেন, কয়েক মিনিট আগে এলেও হয়তো স্ত্রীকে বাঁচানো যেত। কিন্তু অবরোধের জন্য পারলাম না। আমার চরম ক্ষতি হয়ে গেল।’ তবে গর্ভবতীর মৃত্যুর নিন্দা করেন হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনরাও। তাঁদের প্রশ্ন, প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলার মানে কী?

যদিও গৃহবধূর মৃতদেহ বর্তমানে রানাঘাট হাসপাতালের পুলিশ মর্গে রয়েছে।গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।যদিও এই বিষয়ে শুরু রাজনৈতিক তরজা, এই মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান,যেকোনো রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে। তবে একটা এম্বুলেন্স কেও ছাড়লো না তারা? আসলে সংগঠিত ভাবে কোনো আন্দোলন নাহলে এই ঘটানা ঘটবেই। তবে তৃণমূল দল মৃতার পরিবারের সাথে আছে। অপরদিকে পুলিশ প্রশাসনের উপর দোষারোপ চাপিয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক বিজেপির মুখপাত্র সোমনাথ কর জানান, এই ঘটনা তার জানা নেই। তবে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দায় পুলিশ প্রশাসনের। আন্দোলনে সকল কর্মীরা এম্বুলেন্সকে(Ambulance) ছেড়ে দিয়েছে। তবে দূরে কোন এম্বুলেন্স দাঁড়িয়ে আছে সেটা দলীয় কর্মীদের দেখা সম্ভব নয়। তাই পুলিশ প্রশাসন এর জন্য দায়ী ।কোনোভাবেই বিজেপি কর্মী সমর্থকরা নয়। তবে এই ঘটনা অনভিপ্রেত।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’