এই মুহূর্তে

মৃত মায়ের চোখ ও অঙ্গ নিয়ে ব্যবসা গুণধর ছেলের! চাঞ্চল্য নদিয়ায়

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর  : মৃত্যুর পর অঙ্গদান বা দেহদানের ঘটনা নতুন নয়। কিন্তু টাকার বিনিময়ে মায়ের চোখ ও অঙ্গদান করার ঘটনা নজিরবিহীন। কোনও হাসপাতালে বা মর্গে নয়, ছেলেরাই নিজের মায়ের মৃতদেহের থেকে অঙ্গ ও চোখ বিক্রি করে ব্যবসা করছে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি সমাজকর্মী বলে পরিচিত। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরে।

 অনেকেই নিজের অর্গান দান করার ইচ্ছে প্রকাশ করেন। মৃত্যুর পরে তাদের অর্গান দান করা হয়। পরিবারের পক্ষ থেকেও মত থাকে এই ঘটনায়। কিন্তু সেখানে কোনও টাকা পয়সা জড়িত থাকে না। এটি অত্যন্ত মহৎ কাজ। কিন্তু সেখানে যখনই চলে আসে টাকার কথা, তখনই সেটা হয়ে যায় ব্যবসা। মৃত মায়ের চোখ ও অঙ্গ নিয়ে এমনই ব্যবসা শুরু করেছে ছেলে। এই অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের দাবি, মায়ের আগেই শংসাপত্র করা ছিল। কিন্তু ঘটনার সময়ে তা দেখাতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার শেনপুর শ্যামনগর পাড়া এলাকায় মৃত মাকে নিয়ে এমন ভাবেই ব্যবসা শুরু করেছে বৃদ্ধার ৩ ছেলে। মৃতার নাম রাবেয়া বিবি। তাঁর ৩ ছেলে মৃত মায়ের অঙ্গ ও চোখ বিক্রি করছে বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। খবর প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। রাবেয়া বিবির কীভাবে মৃত্যু হয়েছে জানতে চাইছে পুলিশ। পাশাপাশি মায়ের অঙ্গ নিয়ে তারা দান না করে বিক্রি কেন করছে সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। মৃত মানুষের দেহ থেকে অঙ্গ বিক্রির খবর আসে বেসরকারি মর্গ বা অন্য়ান্য জায়গা থেকে। কিন্তু নিজের ছেলেই মায়ের দেহের অঙ্গ নিয়ে ব্যবসা করবে, সেটা ভাবনার অতীত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte