শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

এবার শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল। গত ৬ জুন আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল এই জুটমিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার, কর্মসংস্থানেরও ভোলবদল হচ্ছে। এবার শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল। গত ৬ জুন আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল এই জুটমিল। যার ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন ২,৫০০ জন শ্রমিক এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে তাঁদের পরিবার। অবশেষে পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলছে নৈহাটির জুটমিল।

জানা গিয়েছে, সোমবার (২৯ জুন) কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী তথা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ। বৈঠকে এই মিল কর্তৃপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩ জুলাই ২০২৬ থেকে নৈহাটি জুটমিলে পুনরায় উৎপাদন শুরু হবে। এর ফলে কয়েক হাজার শ্রমিক আবারও কাজে ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

ক্ষমতা পাওয়ার পর থেকেই শ্রমমন্ত্রী অর্জুন সিংহের হস্তক্ষেপে রাজ্যের একের পর এক বন্ধ জুটমিল পুনরায় চালু হচ্ছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শ্রমিকরা। আর নৈহাটি জুটমিল পুনরায় চালুর সিদ্ধান্তে শিল্পাঞ্চলে স্বস্তি ও আশার পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) শ্রমিকরা মিছিল করে শব্দবাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এর আগে অর্জুন সিংহের উদ্যোগে খুলেছে বহুদিন ধরে বন্ধ থাকা বারাকপুরের জুটমিল। যেটি জগদ্দল জুটমিল নামেও পরিচিত। মিষ্টি মুখ করে আনন্দে মেতেছিলেন মিলের শ্রমিকরা। যেটি গত বছরের ১২ ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল বারাকপুরের অ্যালায়েন্স জুট মিল। যার ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন ২,০০০ জন শ্রমিক। অভিযোগ, তৃণমূল জমানায় জুটশিল্পকে কোনও কদর করা হয়নি। যার ফলে বন্ধ হয়ে যায় একের পর এক জুট মিল। অবশেষে পালাবদল হতেই খুলছে একের পর এক জুটমিল।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের