নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি জমি লুটের অভিযোগে প্রশ্নের মুখে নদিয়ার নাকাশিপাড়া। ১০০ বিঘা সরকারি খাস জমির মাটি এবং কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ কেটে অন্যত্র বিক্রির এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ তুলে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। সবচেয়ে বড় বিষয় হল, এই বেআইনি কাজের পেছনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের শীর্ষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে আইনজীবীর তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে। এই মামলাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

মামলাকারীদের পক্ষের আইনজীবী শীর্ষেন্দু দাস দাবি করেছেন, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত জাতীয় সড়কের ধারে অবস্থিত প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে অনিয়মের শিকার হয়েছে। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট জমির লিজের মেয়াদ ২০২০ সালে শেষ হয়ে গেলেও পরবর্তীকালে সেই জমি থেকে ব্যাপক পরিমাণ মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ওই এলাকায় থাকা বিপুল সংখ্যক সেগুন ও মেহগনি গাছও কেটে বিক্রি করা হয়েছে। মামলাকারীদের দাবি, এর ফলে সরকারি সম্পত্তির যেমন ক্ষতি হয়েছে, তেমনি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা পরাশর মণ্ডল, সঞ্জয় দাস, রঞ্জিত বিশ্বাস এবং অশোক হালদার যৌথভাবে এই মামলা দায়ের করেছেন। মামলায় মূল অভিযুক্ত হিসেবে শাহাজাহান শেখ, চাদু শেখ, হাফিজুল শেখ, হেসমত শেখ, সাইদুল শেখ, গোজলো শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ এবং আরমান শেখের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি, এই সমস্ত কাজের পেছনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ রয়েছে।

আরও পড়ুন: ‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

মামলাকারীদের আইনজীবী আরও দাবি করেছেন, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন দফতরে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি অভিযোগকারীদের ক্রমাগত হুমকি ও ভয় দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। মামলায় আরও কিছু গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে স্থানীয় কিছু মহিলার উপর নির্যাতনের অভিযোগও রয়েছে। তবে এই সমস্ত অভিযোগ এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। কৃষ্ণনগর সিজেএম আদালতের বিচারক মামলাটি গ্রহণ করেছেন এবং পুলিশকে ঘটনার বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। 

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের