নাকাশিপাড়ায় দুর্ঘটনায় মৃত্যু প্রেমিকের, শোকে আত্মঘাতী প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদীয়া জেলার নাকাশিপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় প্রেমিকের। সেই সংবাদ পেয়ে শোকার্ত প্রেমিকা ২৪ ঘন্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা (Suicide)করেন। ২২ বছরের প্রেমিকার দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর থেকে নদিয়া ধুবুলিয়ার সিংহাটিতে আত্মীয়র বাড়িতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন প্রেমিক। পথে একটি স্কুল বাসের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক। পরে ওই যুবকের হাসপাতালে মৃত্যু হয়।

এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তার প্রেমিকা। দুর্ঘটনায় মৃত প্রেমিকের রক্তাক্ত দেহ দেখে ঘটনাস্থলে প্রেমিকা অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয় মানুষজন ওই প্রেমিকাকে জ্ঞান ফিরিয়ে তাকে তার নাকাশিপাড়ার উদয় চাঁদপুরের(Udaychandpur) বাড়িতে পাঠিয়ে দেয়। বুধবার সকালে বাড়ির লোকজন রান্নাঘর(Kitchen) থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর তাকে বেথুয়াডহরি ব্লগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমিকের দুর্ঘটনায় মৃত্যুর সংবাদের মানসিক অবসাদে ওই যুবতী আত্মহত্যা করে।

মৃত যুবতীর দাদা জয়ন্ত দত্ত জানান মঙ্গলবার বাইক দুর্ঘটনায় তার বোনের বন্ধুর মৃত্যু হয়। সেই শোক সহ্য করতে না পেরে বোন মঙ্গলবার রাতে আত্মঘাতী হয়। বুধবার সকালে বাড়ির রান্নাঘর থেকে বনের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে স্নাতক উত্তীর্ণ সঙ্গীতা(Sangita) সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সূত্রে সঙ্গীতার সঙ্গে ওই যুবকের পরিচয়। সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত