নামখানা ব্রিজে দুর্ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বকখালি পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে ও নামখানার মানুষের যাতায়াতের সুবিধার্থে নামখানা ব্রিজ নির্মাণ করা হয়। কয়েক বছর আগে নামখানার হাতানিয়া ও দোয়ানিয়া নদীর উপর এই ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ উদ্বোধনের পর থেকেই দ্বিতীয় হুগলী সেতুর আদলে তৈরি হওয়া এই ব্রিজ। সকলের কাছেই এই ব্রিজ জনপ্রিয়।  ব্রিজের মাঝখান দিয়ে গাড়ি চলাচলের জায়গা। দুপাশে রয়েছে ফুটপাত।

বিকেল হলেই ভিড় জমত এই পার্কে। ব্রিজের ওপর দাঁড়িয়ে নামখানা হতানিয়া দোয়ানিয়া নদীর সৌন্দর্য দেখার জন্য ভিড় জমাত  বহু মানুষ। ছবিও তুলতেন। অনেক সময় দেখা যেত ব্রিজের রেলিং এর ওপর উঠে ঝুঁকিপূর্ণভাবে ছবি তুলতেন। একটু অসাবধান হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে নামখানা ব্রিজের দুই দিকে সিড়ির লাগোয়াভাবে অবৈধভাবে টোটোগুলি দাঁড়িয়ে থাকত। আর যার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটত। এবার এই ঘটনাগুলির বিরুদ্ধে কঠোর হলো নামখানা পুলিশ প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে নামখানা ব্রিজে ছবি তোলা ও গাড়ি দাঁড়ানো বন্ধ করা হল। নামখানা ব্রিজকে নো সেলফি, নো পার্কিং, নো স্টপিং বলে ঘোষণা করল প্রশাসন। ইতিমধ্যে ব্রিজে বাতি স্তম্ভগুলিতে নির্দেশনাগুলি লিখে দেওয়া হয়েছে। ব্রিজে ২৪  ঘন্টা নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই নিয়মগুলি না মানা হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সবাই।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের