মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নাচের টিমের মালিক গ্রেফতার,১৪ দিনের জেল হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ নাচের টিমের মালিকের বিরুদ্ধেই।অভিযুক্তকে গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ।১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত(Tamluk District Court)।মহিলা নৃত্যশিল্পীকে(Daner) ধর্ষণের অভিযোগ। অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

১ অগস্ট নন্দকুমার থানায়(Nandakumar P.S.) লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সে জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়। যার জেরে ১০ জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয় ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি। পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ। ৪ তারিখ গ্রেফতার করা হয় ওই অর্কেস্ট্রা টিমের মালিককে। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপনউতোর শুরু ।

বিজেপির অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল নেতা পার্থসারথী দাস বলছেন, পুলিশ ঠিকভাবেই তদন্ত করছে। অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে। আইন আইনের পথে চলবে। অপরাধ প্রমানিত হলে আদালত সাজা দেবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি