‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হতেই বুথে বুথে ভিড়। কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে ভোট দিচ্ছেন নন্দীগ্রামের মানুষ। ভোট দিতে যাওয়ার আগে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথকে দেখা গেল মন্দিরে। ভোটের সকালে বাবা সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।

পুজো সেরে বিজেপি প্রার্থী বলেন, ‘আমরা সনাতনী। কোনও শুভ কাজের আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়াই আমাদের রীতি। তাই ভোটের দিনও মন্দিরে এসে পুজো দিলাম।’ ভোট শুরুর আগে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হাসিরানি। তবে ভোটের ফল কী হবে, সেই সিদ্ধান্ত নন্দীগ্রামের মানুষই নেবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

এদিনের ভোট নিয়ে নিজের বক্তব্যে ঈশ্বরের উপর আস্থা রাখার কথাও বলেন বিজেপি প্রার্থী। হাসিরানি বলেন, ‘’আজকের দিনটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। আমাদের সকলের উপরেই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তিনি যা ভালো মনে করবেন, সেটাই হবে।’ এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে নন্দীগ্রামে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের