মোটা টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করে পলাতক প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: মোটা টাকা রির্টানের টোপ,কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের যুবক, মাথায় হাত লগ্নিকারীদের।সারদা, রোজভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রির্টানের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের(Nandigram) এক যুবক। অভিযুক্তের নাম অনুপকুমার দাসী(Anup Kumar Dashi)। তার বাড়ি নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায়। চন্ডীপুর, এগরা, মহিষাদল, হলদিয়ার চৈতন্যপুর এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলেছিল। এক লক্ষ জমা রাখলে মাসে ২১ হাজার টাকা রির্টান। এই টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। দু’ এক মাস প্রতিশ্রুতিমতো টাকা দেওয়া হয়। কিন্তু তারপরই ব্যবসায় লোকসানের অজুহাত দেখিয়ে ফেব্রুয়ারি মাস থেকে কাউকে টাকা দেওয়া হয়নি। টাকার জন্য আমানতকারীরা চাপ দিতেই ধীরে ধীরে অফিসের ঝাঁপ পড়তে থাকে। ক্ষুব্ধ আমানতকারীরা ২৩ মার্চ রেয়াপাড়ায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযুক্তের মোবাইল নম্বর বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য জানা যায়নি। নন্দীগ্রাম থানার আইসি (IC)প্রসেনজিৎ দত্ত বলেন, প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রেয়াপাড়া পুলিস ফাঁড়ি(Reyapara Police Fari) থেকে ঢিলছোঁড়া দূরত্বে অভিযুক্তের বাড়ি। প্রশিক্ষণ নিয়ে ওই যুবক শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিপুল মুনাফা করার ফন্দি এঁটেছিল। পাঁচটি জায়গায় অফিস খুলে অনেক কর্মী নিয়োগ করে আকর্ষণীয় রির্টানের টোপ দেয়। প্যাড ছাপিয়ে সিল, সই দিয়ে আমানতকারীদের থেকে টাকা তোলা হয়। সেই নথিই সার্টিফিকেট হিসেবে আমানতকারীর কাছে জমা থাকত। ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতেই অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছেন আমানতকারীরা। কিন্তু, তাঁরা সন্ধান পাননি। গত ২১ মার্চ আমানতকারীরা একযোগে অনুপের বাড়িতে হাজির হন। সেসময় বাড়িতে অভিযুক্তের বাবা, মা ছিলেন। অবিলম্বে টাকা ফেরত না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা।

তার দু’দিন পর ফের অভিযুক্তের বাড়িতে আমানতকারীরা যান। তাকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর থেকেই ওই যুবকের বাড়ির লোকজনও এলাকাছাড়া। বুধবার মহিষাদলে অভিযুক্ত অনুপ কুমার দাসী যে বাড়ি ভাড়া নিয়ে চিটফান্ডের(Cheat Fund) ব্যবসা ফেদেছিলেন সেই বাড়িতে সাংবাদিকরা গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বাড়ির মালিক শেখ লিয়াকত আলী মেজাজ হারান। বাড়ি ভাড়া দিতে গেলে থানায় যে জানাতে হয় সেটুকুও করেননি তিনি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন তারা শুনেছেন বেশ কিছু জন প্রতারিত হয়েছেন। তবে এর বেশি তারা কিছুই জানেন না। পুলিশ ঐ প্রতারককে খুঁজছে।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য