বিরোধী দলনেতার নিজের বিধানসভায় ডবল এন্ট্রি ভোটার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: খোদ বিরোধী দলনেতার নিজের বিধানসভায় ডবল এন্ট্রি,নন্দীগ্রাম বিধানসভায় একই ব্যক্তির দুটি বুথে নাম।এক বুথে নিঃসন্তান কাকাকে বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড,অন্য বুথে শ্বশুরকে বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ডে নাম।ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।নন্দীগ্রাম বিধানসভার(Nandigram Assembly) দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ১৯৩ নম্বর বুথের ৪৭নং সিরিয়ালে নয়নানের বাসিন্দা শেখ জুলফিকার(Sk. Julfikar) । বাবার নাম শেখ মতিজুল ইসলাম।কিন্তু নিঃসন্তান কাকা শেখ মফিজুল ইসলামের নাম বাবার নামে জায়গায় আছে।

আবার কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের ২১৬ নং বুথের গোপীমোহনপুরে ৮৫৪ নম্বর সিরিয়ালের ওই একই ব্যক্তির শ্বশুরের নাম শেখ এনামুল হাসান ,তাকে বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম ।এই নিয়ে সরব হয়েছে ১৯৩ বুথের বিজেপির বি এল এ টু আব্বাস বেগ, তিনি বিডিও’র (BDO)কাছে অভিযোগ করেন লিখিতভাবে।আব্বাস বেগের অভিযোগ, BLO এই বিষয়ে বারবার জানিয়েছেন কিন্তু তিনি কর্নপাত করেনি, এস আই আর ফর্ম দু জায়গায় নাম থাকা ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে। এমনকি ফর্ম অনলাইন সাবমিট করা হয়েছে।

যদিও অভিযুক্ত শেখ জুলফিকার বলেন, নির্বাচন কমিশনের গন্ডগোলের জন্যই তার বাবার জায়গায় তার শ্বশুরের নাম উঠেছে।নয়নানে নাম আছে জানতাম না।আমি থাকি এখন গোপীমোহনপুরে।বিডিও ডেকে পাঠিয়েছিলেন, বিডিও কে বলে আমি রিসিভ কপি করিয়ে এনেছি।তবে মূল অভিযোগ করেছেন অভিযুক্তর কাকু।এবার দেখার বিষয় প্রশাসনিক কর্তারা এই বিষয়ে কি হস্তক্ষেপ করেন। এর আগেও কোথাও নকল মা বা নকল বাবা অথবা কাকা শ্বশুরকে বাবা বানিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তোলার ঘটনা প্রকাশ্যে এসেছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা