আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূলের পোলিং এজেন্টকে ব্যাপক মারধর।অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।ভর্তি করা হল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।ভোট পরবর্তীতে অশান্ত নন্দীগ্রাম(Nandigram)।আবার অশান্ত পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম।গত ২৩ এপ্রিল শেষ হয়েছে বিধানসভা নির্বাচন।বিভিন্ন জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরের এই হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ও শেষ হয়েছে নির্বাচন। নির্বাচনের দিন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ছিল নির্বাচন।নির্বাচনে কোন অশান্তি না থাকলেও নির্বাচন পরবর্তীতে পুরনো মেজাজে ফিরলো নন্দীগ্রাম।

নির্বাচন শেষ হওয়ার পর থেকেই একের পর এক জায়গায় অশান্তির খবর আসছে।শনিবার দুপুর ১টা নাগাদ ভেকুটিয়ার উত্তর দিনবন্ধুপুর ৩৬ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট(TMC Polling Agent) ঝন্টু মাইতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঝন্টু মাইতির অভিযোগ তিনি তার মেয়েকে আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে দোকানে বসছিলেন ঠিক সেই সময় তার উপরে অতর্কিতে বিজেপির কয়েকজন কর্মী হামলা করে, তাকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার(Nandigram Hospital) পুলিশ।মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঝন্টু মাইতি।বর্তমানে ঝন্টু মাইতিকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nandigram Hospital) নিয়ে যাওয়া হয়েছে।যদিও বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা ধনঞ্জয় ঘোড়ার দাবি “শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল, বর্তমানে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, এই ঘটনা কোনভাবেই কাম্য নয়।আসলে ভোটের আগের দিন এরা বিজেপির লোকজনকে ভয় দেখিয়েছিল তারই প্রতিফলন হয়তো ঘটেছে।”তবে রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ