রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের প্রচারপর্ব শেষ হচ্ছে আজ রবিবার (৪ অক্টোবর)। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) দুই কেন্দ্রে ভোটগ্রহণ। তার তিন দিন পর ৯ অক্টোবর হবে ভোটগণনা। ভোটের আগে শেষ দিনে নন্দীগ্রামে জোরকদমে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে এদিন দু’টি পদযাত্রা করবেন তিনি।

সকালে নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। বিকেলে নন্দীগ্রাম ২ ব্লকের রাজারামচক থেকে মিরের বাজার পর্যন্ত হবে দ্বিতীয় পদযাত্রা। বিজেপি সূত্রে খবর, দুই কর্মসূচিতে কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকের জমায়েত হতে পারে। সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ একাধিক জনপ্রতিনিধিরও মিছিলে থাকার কথা। ভোটের শেষ প্রচারে নন্দীগ্রাম দখলে রাখতে মরিয়া বিজেপি। দলের নেতাদের দাবি, বিপুল ব্যবধানে জয় পাবেন হাসিরানি রথ। গত পাঁচ মাসে রাজ্যে এবং নন্দীগ্রামে সরকারের নেওয়া বিভিন্ন কাজ ও প্রকল্পকে সামনে রেখেই ভোটারদের কাছে পৌঁছচ্ছে শাসকদল।

আরও পড়ুন: ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

শনিবারও দুই কেন্দ্রে প্রচারের শেষ মুহূর্তের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। রেজিনগরে কংগ্রেস প্রার্থী কাফির হয়ে প্রচারে নামেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। অন্যদিকে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের সমর্থনে বড় মিছিল করে প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে হরিপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথজুড়ে র‍্যালি হয়। স্থানীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি রাজ্য নেতৃত্বের একাধিক নেতাও তাতে অংশ নেন। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, অর্ঘ্য গণ, সৌরভ প্রসাদ, শুভাশিস ভট্টাচার্য এবং রণজিৎ মুখোপাধ্যায়-সহ অন্যরা। নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের কোনও নেতা-কর্মীকে নন্দীগ্রামে কংগ্রেসের হয়ে প্রচারে দেখা যায়নি।

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা