আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয় : শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে নাম না করে ধ্বংস করবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari)। বললেন আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়। শাহজাহানের দিকে তাকিয়েছি ধ্বংস হয়েছে, কেষ্ট দু’বছর জেল খেটেছে।আর এই তারা চাঁদবাড়ের জাহাজ বাড়ির মালিক অর্থাৎ সুফিয়ানকে উদ্দেশ্য করে বলেন, নন্দীগ্রামের দেবব্রত মণ্ডল খুনের মামলায় তুমি সর্তসাপেক্ষ জামিনে আছো। আমি দেখছি, তারাচাঁন্দ বাড়ের চোরটা আমি বলে গেলাম, তুমি সকালবেলা শহীদ তর্পণে এসে অনেক গালাগালি দিয়েছো। তুমি দেখবে আমি কি করতে পারি। তুই দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবি।

মঙ্গলবার নন্দীগ্রামে ৭ই জানুয়ারি বস্যতা দিবস পালন উপলক্ষে শহীদ তর্পনে এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।৭ই জানুয়ারি শহীদ স্মরণ সভা ঘিরে ফের শাসক বিরোধী তরজা। ভরত মন্ডল বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো।শহীদ স্মরণ সভায় মন্তব্য শেখ সুফিয়ানের,রক্ত লাগলে আরো দেবো মন্তব্য জয়ার।৭ই জানুয়ারি ঘিরে শুভেন্দু বনাম তৃণমূল তরজা তুঙ্গে। ২০০৭ সালের ৭ জানুয়ারি জমি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ভরত মন্ডল , শেখ সেলিম ও ও বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার হয় ভাঙ্গাবেড়িয়া সেতুর কাছে। তাদের স্মরণ করে প্রত্যেক বছর তৃণমূল এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে। শুভেন্দু অধিকারী তৃণমূলের যোগদান করার পর থেকে ভাঙ্গাবেড়িয়া(Bhangaberia) শহীদ মিনারে প্রতি বছর মাল্যদান করেন।তবে তৃণমূল আলাদা ভাবে সভা মঞ্চ থেকে শহীদ দিবস পালন করে।

মঙ্গলবার ভোর ৫ টায় তৃণমূলের পক্ষ থেকে ভাঙ্গাবেড়িয়াতে শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্ত,তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান,জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।সেই সভা থেকেই তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন যদি ভরত মন্ডল বেঁচে থাকতো, তবে শুভেন্দু অধিকারীর মুখে পটাশ করে লাথি মারতো। টিএমসি মুখপাত্র জয়া দত্ত বলেন ২০০৭ সালে আমার ভাইরা নন্দীগ্রামে নিজেদের রক্ত দিয়েছিল, আরো যদি রক্ত লাগে আমরা দিতে রাজি। তবে গাদ্দার অধিকারী কে নন্দীগ্রামে স্বাধীনতা হরণ করতে দেব না। কিছু পরেই নদী গ্রামের শহীদ মিনারে শহীদ স্মরণ সভায় উপস্থিত হয়ে শেখ সুফিয়ানের(Sk.Sufian) নাম না করে হুংকার ছাড়েন শুভেন্দু অধিকারী।

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?