নন্দীগ্রামে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামে বয়াল এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট হিংসা অব্যাহত। ভোট পরবর্তী হিংসায় প্রায় ১৫থেকে ২০ জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন এই দুই অঞ্চলের। আহতদের আজ দেখতে যান মন্ত্রী শশী পাঁজা সহ সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra) ও কুনাল ঘোষ(Kunal Ghosh)। সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। নন্দীগ্রামে যে মহিলাকে গাছে বেঁধে তৃণমূল করার অপরাধে বিজেপি কর্মীরা গণপ্রহার দেয় সেই আক্রান্ত মহিলার বাড়ির সামনে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে ধরনায় বসেন কুনাল ঘোষ ও শশী পাঁজারা(Sashi Panja)।

সেই ধরনা মঞ্চ থেকে পুলিশকে ১২ঘণ্টা সময় বেঁধে দেন তিনি, এবং হুমকি দেন ১২ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। কুনাল ঘোষ পোস্ট অভিযোগ করেন পুলিশের মদদে ওই মহিলার উপর যারা অত্যাচার চালিয়েছে তারপরেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কোন রকম ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা সাহস পাচ্ছে। কুনাল ঘোষের আরো অভিযোগ নন্দীগ্রামে(Nandigram) একসময় সিপিএমের যে হার্মাদরা ছিলেন তারাই এখন বিজেপির হয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।

মন্ত্রী শশী পাঁজা এই ঘটনাতে তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এলাকার তৃণমূল কবীরা অভিযোগ করেন পুলিশ থাকলেও দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ভোটের দিন থেকে তারা তৃণমূল কর্মীদের ওপর ওই এলাকায় হামলা চালাচ্ছে। কুনাল ঘোষ সঠিক পদ্ধতিতে মৌখিকভাবে নয়, লিখিতভাবে অভিযোগ জানিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আক্রান্ত তৃণমূল কর্মীদের পরামর্শ দেন।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?