সাগরদিঘিতে বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগরদীঘি: গোপন খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের সাগরদীঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে সরকারি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে সাগরদিঘি(Sagardighi Police Station) থানার পুলিশ । তল্লাশি চালিয়ে সরকারি বাস থেকে ১ কুইন্টাল ৮ কেজি গাঁজা সহ ১০ জনকেই গ্রেপ্তার করে সাগরদীঘি থানার পুলিশ ।ধৃতের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা।ধৃতদের মধ্যে ৯ জন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা ও একজন নদীয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার বলে পুলিশ জানিয়েছে।

ধৃতরা এত পরিমান গাঁজা উত্তরবঙ্গ(North Bengal) থেকে এক সঙ্গে কোথায় পাচারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো খতিয়ে দেখতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে শুক্রবার বহরমপুর NDPS আদালতে পেশ করা হয়। মুর্শিদাবাদ জেলা সহ নদীয়া জেলাকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন মাদক পাচারকারীরা এই মাদকচক্রকে রুখতে তাই নিয়মিত তল্লাশি অভিযান কড়া ভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে তথ্য উদ্ধার করে এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে সাগরদিঘী থানার পুলিশ অফিসাররা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, অপরাধ দমনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পুলিশকে নাকা চেকিং(Naka Checking) জোরদার করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সবজি বোঝাই গাড়িতেও তল্লাশি করার নির্দেশ দেন । যাতে কেউ অপরাধ সংগঠিত করতে না পারে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর তৎপর হয়ে উঠেছে প্রশাসন। জোরদার নাকা চেকিংয়ে একের পর এক ধরা পড়ছে অপরাধ চক্র।

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের