বঙ্গে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও অমিত শাহের জুটির মোট ৫০ টি জনসভার পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিহার নির্বাচন মিটে গিয়েছে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টার্গেট এবার বঙ্গ। আসন্ন বিধানসভা নির্বাচনে তাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারের ছক তৈরি করেছে। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha) দু’জনকে দিয়ে মোট ৫০ টি সভা করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টি জনসভা করবেন নরেন্দ্র মোদী এবং বাকি ২৫টি করবেন অমিত শাহ। কলকাতা সহ জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলির এক একটি জোন ভাগ করে নিয়ে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় এই জনসভা করবেন দুই হেভিওয়েট নেতা। মূলত যে কেন্দ্রগুলিতে বিজেপি ভালো প্রকাশ ফলাফল করবে সেই এলাকাগুলিকে বেছে নিয়ে এই ৫০টি সভা অনুষ্ঠিত হবে। বলে সূত্রের খবর।

শুধু তাই নয় আগামী বছর বঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে খরচ বাবদ কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে দিল্লি নেতৃত্ব বলেও সূত্রের খবর।যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বঙ্গে নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জার শুরু হয়। বিগত নির্বাচন গুলিতে তাই হয়েছিল। নির্বাচনের তার কোন প্রভাব পড়বে না। এবারেও তারা পশ্চিমবঙ্গ এবং কলকাতা ঘুরতে আসছেন।তাদের স্বাগতম জানাচ্ছি।মুর্শিদাবাদ জেলার বড়ঞার ডাকবাংলা হাটে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়।সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে রণকৌশল বদলাচ্ছে বিজেপি। তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের ডাকবাংলা হাটে অনুষ্ঠিত হল বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। জেলা ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু ভোট ব্যাংককে শক্তিশালী অবস্থান তৈরি করা।সভাটি হয় মুর্শিদাবাদ জেলা ও বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের উদ্যোগে। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।সভা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা – জয় শ্রী রাম বলার দরকার নেই প্রয়োজন নেই ,ভারত মাতার জয় বলতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে বিজেপি সংখ্যালঘু ভোটারদের প্রতি সফট-লাইন রাজনীতি বার্তা দিতে চাইছে বঙ্গ বিজেপি ব্রিগেড।

তৃণমূলকে তীব্র আক্রমণ করে সভা মঞ্চ থেকেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা,যিনি নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেল বন্দী,তাঁকে কটাক্ষ করেন শুভেন্দু। পাশাপাশি বড়ঞা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলমকে নাম না করেই একাধিক সুরে আক্রমণ শানান তিনি। তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বালিচুরি থেকে শুরু করে অসংখ্য ঘটনা মুর্শিদাবাদ জেলায় ঘটছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে জনতা রায় দেবে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।২০২৬-এ বাংলা দখলের চ্যালেঞ্জ ঘোষণা ফের।জেলাজুড়ে বোমা উদ্ধার ইস্যুতে এনআইএ তদন্ত দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে।গত এক মাসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় প্রায় দুই হাজার তাজা বোমা উদ্ধার হয়েছে। মালদা ও মুর্শিদাবাদ জেলায় মাদক পাচার, বোমা উদ্ধার, বেআইনি আগ্নেয়াস্ত্র ও অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে আগামী বছরের নির্বাচনে ভোট রণকৌশল ইসু তৈরীর কাজে ব্যস্ত বঙ্গ বিজেপি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ