ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে রবিবার জনসভার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিপ্যাড গ্রাউন্ড যাওয়ার সময় কলেজ মোড়ে(College More) হঠাৎ তার গাড়ির কনভয় থেমে যায়। নিরাপত্তার বেড়াজালের মধ্যে গাড়ি থেকে নেমে একটি ঝাল মুড়ির দোকানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। সেখানে দাঁড়িয়ে ঝাল মুড়ির দোকানে মুড়ি খান তিনি।সাধারণ মানুষের সাথে কথাও বলেন প্রধানমন্ত্রী। মুড়ি বিক্রেতার সঙ্গে আলাপ করতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁকে প্রশ্ন করেন,তিনি কতদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত ? তার বাবা মার নাম কি ?  সূত্রের খবর ,প্রধানমন্ত্রী ওই ঝাল মুড়ি(Jhalmuri) বিক্রেতার কাছে প্রশ্ন করেন, কত রোজগার হয় ?সংসার সেই টাকায় চলে কিনা । শুধু তাই নয়, ঝাল মুড়ি ওই বিক্রেতা দারুণ বানিয়েছে বলেও মোদি তার প্রশংসা করেন।

বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মানুষের রোজগার যাতে বাড়ে সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও ওই ঝাল মুড়ি বিক্রেতাকে জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলে ধারণা পরিবার জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী রাজনৈতিক কৌশল ব্যবহার করেন। হাতিয়ার করেন বাঙালির প্রিয় ঝাল মুড়িকে। এদিন প্রধানমন্ত্রী যখন ঝালমুড়ি মুখে দিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন তখন সেই দৃশ্য মোবাইলে বন্দি করতে হরি পরে যায় সাধারণ মানুষের মধ্যে। কোলে ছোট বাচ্চা নিয়েও অনেকে হাজির হন সেখানে। রাজ্যে প্রথম দফার নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২ আসনে হতে চলেছে নির্বাচন। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব রাজনৈতিক দলগুলো। রবিবার ৪ জায়গায় ৪টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব জায়গাতেই বাংলায় বিজেপি সরকাকে ক্ষমতায় আনার কথাই বলেছেন তিনি। সব সভাতেই মোদির মুখে উঠে এসেছে অনুপ্রবেশের কথা। তিনি বলেন,অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে। মা-বোনেদের উপর অত্যাচার হচ্ছে। মানুষ তো ত্রাহি ত্রাহি করছে।

বিজেপি সরকার এসে অনুপ্রবেশকারীদের জবাব দেবে বলে জানিয়েছেন মোদি। এসআইআর শুরু পর থেকে বিজেপির নেতারা বলে আসছে অনপ্রবেশকারীদের কথা। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এখানে বার বার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে বিএসএফ কাদের? সেখানে আটকাতে পারছে না কেন? এই বিষয়ে কোনও কথাই শোনা যাচ্ছে না বিজেপি নেতৃত্বের গলায়। তাঁদের অভিযোগ, বাংলার এই নির্বাচন এই মাটির সমৃদ্ধি, পরিচয় রক্ষা করার জন্য। বাংলার পরিচয় হারানোর ঝুঁকি রয়েছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে ঝাড়গ্রাম ও বেলদাতেও সরব হয়েছেন তিনি। এদিন ঝাড়গ্রামে ভিন্ন মুডে দেখা গিয়েছে মোদিকে। বাঙালির প্রিয় ঝালমুড়ির ঠোঙাদেখা গেল মোদির হাতে। মুড়ি খেতে খেতে জনসংযোগ সারলেন তিনি। ঝালমুড়ি খেতে খেতে বিক্রেতার সঙ্গেও কথা বলেন তিনি। দিনে কত রোজগার হয়, সেই বিষয়েও কথা বলেন। পাশাপাশি এদিনের ৪ জনসভায় একাধিকবার বাংলা ভাষা ও শব্দের উচ্চারণ করতে শোনা গিয়েছে মোদিকে। ভোটের আগে বাঙালি অস্মিতাকে ছোঁয়ার চেষ্টা করেছেন তিনি। রবিবার একের পর এক জনসভায় তাঁর গলায় শোনা গিয়েছে জয় ‘মা দুর্গা’, কখনও ‘জয় জোহার’, কখনও ‘জয় জগন্নাথ’ বা হর হর মহাদেব ।

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত