দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

Share:

নিজস্ব প্রতিনিধি : মমতা দিদিকে হারাতে ছয় ‘দাওয়াই’ দিলেন নরেন্দ্র মোদী। রাজ্যের বিজেপির বুথ স্তরের নেতা এবং কর্মীদের সঙ্গে অনলাইনে(On Line) নরেন্দ্র মোদী বৈঠক করেন। সেই বৈঠকে বিজেপি কর্মীদের মতুয়াদের ঘরে গিয়ে প্রচার করার পরামর্শ দেন নাগরিকত্ব নিয়ে তাদের কোন ভয় নেই এই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেন মোদি। প্রধানমন্ত্রীর পরামর্শ দলের নেতা- কর্মীদের আরো বেশি করে নজর দিতে হবে বুথে। বেশি করে পৌঁছতে হবে মহিলা, মতুয়া ও কৃষকদের কাছে। রাত যে কেন শিল্প নেই তা রাজ্যবাসীর কাছে প্রশ্ন চিহ্ন হিসেবে তুলে ধরতে হবে। রাজ্যে প্রথম দফার নির্বাচনের ৯ দিন আগে বিজেপির সকল বুথ স্তরের কর্মীদের ৬ টি দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লিতে বসে সেখান থেকে দলের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিজেপির পাঁচজন বাছাই করা কর্মীর থেকে পরামর্শ শোনেন তিনি। রাজ্যে ভোটে বিজেপিকে জিততে হলে কি কি করতে হবে তা নিয়ে তিনি পরামর্শ দেন কর্মীদের। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বুথস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন মোদী। এদিন অনলাইনে যে পাঁচজন কর্মী প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান তারা হলেন কসবা বিধানসভার বুথ স্তরের কর্মী রিনা দে, ফাঁসি দেওয়া বিধানসভার জুরা কিন্ডো , বাঁকুড়া বিধানসভার নীলোৎপল বন্দোপাধ্যায়, শালবনি বিধানসভার চন্দন প্রধান ও শান্তিপুর বিধানসভার রাকেশ সরকার। ভার্চুয়াল বৈঠকের শুরুতে নরেন্দ্র মোদী(Narendra Modi) নিজের বুক স্তরে কর্মীদের সঙ্গে কথা বলেন ।তারপর একে একে তাদের সমস্ত পরামর্শ তিনি মন দিয়ে শোনেন। এরপর প্রধানমন্ত্রী প্রথম কথা বলেন কসবার বুথ স্তরের বিজেপি কর্মী রিনার সঙ্গে। যিনি পেশায় একজন গৃহ শিক্ষিকা। মোদী তাঁকে প্রশ্ন করেন ‘রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতন নিয়ে কি মনে হচ্ছে ?আপনি কিছু পরামর্শ দিন।’

অন্যান্য বুথ স্তরের কর্মীদের কথাও এবং তাদের যে সকল পরামর্শ তা মন দিয়ে শোনেন নরেন্দ্র মোদি। এরপর প্রধানমন্ত্রী ছ’টি দাওয়াই দেন বুথ স্তরের কর্মীদের ভোটে জেতার জন্য। মোদী কর্মীদের বুথে নজর দেওয়ার ওপর গুরুত্ব দেন। সমস্ত বুথে সর্বশক্তি লাগিয়ে দেওয়ার পরামর্শ দেন। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন তিনি। দলের কথা তুলে ধরার পরামর্শ দেন তিনি। বিজেপির চার্জশিট, ইস্তাহারে যা যা রয়েছে তা ভোটারদের দরজায় গিয়ে প্রচার করার পরামর্শ দেন মোদী। বিজেপির মহিলা এবং যুব সমাজের জন্য বিভিন্ন সুবিধার প্রতিশ্রুতি রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেবে বলেছে ।ভার্চুয়াল বৈঠকে মোদী বলেন, মহিলা এবং যুব সমাজের সঙ্গে বেশি করে কথা বলুন বুথ কর্মীরা। বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এ রাজ্যে কলকারখানা কেন হচ্ছে না? কেন ব্যবসা হচ্ছে না? এইসব প্রশ্নকে সামনে রেখে তরুন তরুণীদের ভিন রাজ্যে যেতে হচ্ছে কেন ?তা ভোটারদের বোঝানো ও ভয়ের পরিবেশ থাকলে হিংসা থাকলে ব্যবসা-বাণিজ্য হয় না, এই বার্তা দেওয়ার ওপরে জোর দেন মোদী।

প্রধানমন্ত্রীর(PM) পরামর্শ কথায় কথায় দাঙ্গা হলে ছুরি-চাকু চললে ব্যবসা হতে পারে না। এগুলো ব্যবসার পরিবেশের পরিপন্থী নয়। এই কথাগুলি ভোটারদের বোঝাতে হবে। মতুয়া এবং নমঃশূদ্রদের কাছে কর্মীদের গিয়ে বলতে হবে, তাদের নাম কাটা গেলেও তারা দেশে থাকতে পারবেন। অনুপ্রবেশকারী বলা হচ্ছে। তাদের ভয় দেখানো হচ্ছ। এটা সঠিক নয়, এই বার্তা দিতে হবে। তৃণমূল যতই ভয় দেখাক, সিএ এ’র মাধ্যমে দেশে মতুয়াদের রাখার ব্যবস্থা করা হবে ।তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। এই বার্তা দিতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির শুধু জয় নয়, জয়ের ব্যবধান বাড়াতে হবে।এদিন মোদী বলেন, তাঁর বিশ্বাস ‘এবার তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে’। তাই বিজেপি কর্মীদের ব্যবধান বাড়িয়ে জয় আরও নিশ্চিত করতে হবে। বৈঠকে কর্মীদের আরো বেশি করে কৃষক এবং আলু চাষীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষক এবং আলুর চাষীদের গিয়ে বলতে হবে সিন্ডিকেটওয়ালারা ২ টাকা কেজি দরে আলু নিচ্ছে। দাম বাড়লে ২৫ টাকা দরে বিক্রি করছে। যিনি ফসল ফলাচ্ছেন তিনি দাম পাচ্ছেন না ।যে লুঠ করার সেই লুঠ করছে। সে লাভ পাচ্ছে।

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের