গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ফলতার পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই টুইট করে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল বলে বার্তা দেন মোদি(Modi)। ফলতায় বিজেপির জয় আগে থেকেই নিশ্চিত ছিল। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির পুনর্নির্বাচনের দুদিন আগে লড়াই করবেন না বলে জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করায় তিনি নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়ে দেন। তবে রবিবার সকাল থেকে যে বিষয়টি নিয়ে কৌতুহল ছিল মানুষের মধ্যে তা হল বিজেপির এই নির্বাচনের লড়াইয়ে জয়ের পরিসংখ্যান কত হয় । তৃণমূল যদি লড়াই করতো ফলতায় এই নির্বাচনে তাহলে ভবিষ্যতের ইঙ্গিত তুলনামূলকভাবে বেশি স্পষ্ট হত। তা সত্ত্বেও এই ফল একেবারে গুরুত্বহীন নয়। এই নির্বাচনে এবার ফলতার ৮৮ শতাংশেরও বেশি মানুষ বুথে গিয়ে ভোট দিয়েছিলেন। ফলতার(Falta) জনবিন্যাসে মুসলিম ভোট রয়েছে ৩০ শতাংশ। বাকিটা হিন্দু ভোট।

এতদিন এই ধরনের আসনগুলিতে এগিয়ে থাকতো তৃণমূল। সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূলের পক্ষেই যেত। হিন্দুদের মহিলা ভোট বড় ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। ২০২৬ সালে বিধানসভা ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে মুসলিম মেরুকরণে পাল্টা হিন্দু মেরুকরণ হয়েছে রাজ্য রাজনীতির ভোট বাক্সে। ফলে তৃণমূলের নিশ্চিত বহু আসন এবারের নির্বাচনে বিজেপি অনায়াসে জিতে নিয়েছে। বিজেপি সরকার বাংলায় আসার পর গত কুড়ি দিনে তৃণমূলের অন্দরের ভঙ্গুর দশা বারবার প্রকাশ্যে এসেছে। ফলতার নির্বাচনে লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থী জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,” ১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়েছেন তখন বাস্তব প্রকাশিত হল।”একইসঙ্গে মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন ২০২৪ সালের দিকে।

বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্র দেড় লাখ ভোটে লিড নিয়েছিল তৃণমূল। রাজ্যে তৃণমূল ক্ষমতা হারানোর পর ফলতার এই ভোট কোন দিকে যায় তা নিয়ে প্রশ্ন ছিল। বাম – কংগ্রেস নেতারা বলতে শুরু করে দিয়েছেন তৃণমূলের যা অবস্থা তাতে এই দলটা কত দিন টিকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। রবিবার ফলতার ভোটে সিপিএমের ২ নম্বরে উঠে আসা ভোটের সমীকরণের দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে পড়া ,জাহাঙ্গিরের লড়াই থেকে সরে যাওয়া এই ফলতার ফলাফলকে বিজেপির জয়ের পক্ষে আরও ত্বরান্বিত করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা