সম্পর্কে অবনতি, প্রেমিকার গোপন ছবি ভাইরাল করে গ্রেফতার প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর:সম্পর্ককে পরিণতি দেওয়ার ইচ্ছে প্রকাশ করতেই গোপন ও ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ঘটনা প্রেমিকের। এক মহিলার গোপন ছবি ভাইরাল করার অভিযোগে এক প্রেমিক ফটোগ্রাফারকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার(Narendrapur P.S.) পুলিশ ৷ হালতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তার মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সাথে আলাপ হয় হালতুর বাসিন্দা পার্থ দাসের ৷ পার্থ পেশায় একজন ফটোগ্রাফার ৷ সোশাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল ৷ দুজনেই বিবাহিত ৷ তবে তরুণীর বছর খানেক আগে ডিভোর্স হয়েছে ৷ দুজনের মধ্যে সম্পর্ক গাড় হয় ৷ তারা একসাথে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করে ৷ যদিও রাতে ঐ বাড়িতে থাকত না যুবক ৷ তরুণীর কাছ থেকে ২ লক্ষ টাকাও নেয় বলে অভিযোগ ৷ তরুণীর অভিযোগ দুজনের ব্যক্তিগত শারীরিক সম্পর্কের ছবি ও তরুণীর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতেই ৷ এমনকি সেই ছবি তার তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠায় বলে অভিযোগ ৷

এই ঘটনায় ঐ তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে(Baruipur Court) পেশ করা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷অভিযোগকারিণী তরুণী জানান, তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি পার্থ ক্যামেরা বন্দী করে করে রাখে। সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রেই তরুণী বিয়ের কথা বলতেই তাঁকে এড়াতে গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় পার্থ বলে অভিযোগ।

এমনকী তরুণীর প্রাক্তন স্বামীর কাছে সেই সমস্ত ছবি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেন ধৃত ফটোগ্রাফার(Photographer)। তরুণী জানায় প্রায় ২ লাখ টাকাও(2 Lakhs Cash) নিয়েছেন পার্থ। তা চাইতেও আরও তুঙ্গে ওঠে অশান্তি। পরিস্থিতি সহ্যের বাইরে গেলে তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। যদিও তরুণীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক ৷

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির