সুদূর আমেরিকাতেও বিশেষ খ্যাতি নয়াবাজারের দইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া তথা পশ্চিমবঙ্গের মানচিত্রের শেষ জেলা দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন দ্রব্যবস্তু ও জিনিসের সুনাম খ্যাতি রয়েছে। তার পাশাপাশি খ্যাতি রয়েছে খাবারের জিনিস ও বিভিন্ন শিল্পচর্চার। অন্যদিকে, বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দই(Dai) প্রত্যেক বছর পাড়ি দেয় সুদূর প্রবাসেও। এই সুখ্যাতি দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়াবাজারের(Nayabazar) দইয়ের। যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম, জেলা, রাজ্যে ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে।

যেমন অতুলনীয় গন্ধ তেমনিই স্বাদ সেকারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়াবাজারের দই কিনতে। কথায় বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই, টকদই, সাদাদই, চিনিপাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন বিয়ে থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়াবাজারের দইয়ের জনপ্রিয়তা তুঙ্গে বহু প্রজন্ম ধরে।

নয়াবাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন “উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য এমনকি আমেরিকাতেও আমাদের দই পাড়ি দেয় প্রত্যেক বছর । তার কথায় গত দুইবছর লকডাউনে ব্যবসা কিছুটা খারাপ হলেও লকডাউন(Lockdown) শিথিল হতেই পুনরায় ব্যাবসা ভালো হচ্ছে।দই কিনতে আসা এক ক্রেতা মানিক সরকার বলেন, নয়াবাজারের দইয়ের রাজ্য জুড়ে নাম ডাক রয়েছে। সাধ্যের মধ্যে এত সস্তায় এইরকম ভাল দই পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না। আর তার স্বাদ অতুলনীয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের