ডুয়ার্সে নেতাজির জন্ম লগ্নে শঙ্খ বাজাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: নেতাজির জন্ম দিবস ডুয়ার্সে এই প্রথমবার পালিত হচ্ছে। আমি নিজে সেখানে থাকবো। নেতাজি সুভাষচন্দ্র বসু যে সময় জন্মেছেন সেই সময় যেরকম সাইরেন বাজবে তেমনি সকলে শঙ্খ বাজাবেন। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক থেকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তিনি বলেন, নেতাজির জন্ম লগ্নে শঙ্খ বাজানোর জন্য আমি একটি নতুন শাঁখ কিনে এনেছি। বাড়িতে প্রতিদিন যে শাঁখ বাজাই সেটা আনি নি। হয়তো সেটা আনলে ভালো  বাজাতে পারতাম। কিন্তু নতুন শাঁখ বৃহস্পতিবার বাজাবো ডুয়ার্সে।

সকলকে অনুরোধ করছি নেতাজির জন্ম লগ্নের সময় আপনারাও বাড়ি বাড়িতে শঙ্খ বাজাবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দিন জেলা প্রশাসনে আধিকারিকদের কাছে সীমান্তে নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কি তা জানতে চান। জেলার পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে জানান সীমান্তে কড়া নজরদারি রাখা রয়েছে। গোটা পরিস্থিতির ওপর পুলিশ নজরদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী(CM) আলিপুরদুয়ার(Alipurduar) জেলা প্রশাসনকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নেওয়া নির্দেশ দেন।

তার পরামর্শ শীতের কুয়াশার জেরে জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ে। তাই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নিয়ে গাড়িচালকদের সতর্ক করতে হবে। বিপদে পড়লে মানুষের পাশে জেলা প্রশাসনকে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন প্রতিটি ঘটনায় এবং পরিস্থিতি তার নখ দর্পণে থাকে। রাজ্য সরকার জেলার কোথায় কি হচ্ছে তার আপডেট খবর রাখে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের