কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর জল্পনা বাড়াল নয়া অডিও ক্লিপ

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরে তরুণী মৃত্যুর রহস্য(Krishnanagar Death Incident) উন্মোচনে তদন্ত চলছে জোরকদমে। ইতিমধ্যেই তরুণীর প্রেমিক রাহুল বসুকে ফের পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে(Krishnanagar Police) নেওয়া হয়েছে। লাগাতার তদন্ত(Investigation) চালিয়ে জানতে পারা গিয়েছে ওই তরুণীর সঙ্গে সম্পর্কের পূর্বেও একাধিক সম্পর্কে(Relationship) জড়িয়েছেন রাহুল। এমনকি তরুণীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরও দুই জনের সঙ্গে রাহুলের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে এসেছে। আপাতদৃষ্টিতে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে মনে হলেও তরুণীর বাবা-মায়ের দাবি, এটি পরিকল্পিত খুন। রাহুলের সব কুকীর্তি জেনে ফেলার কারণেই নাকি তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করেছে ওই যুবক। এছাড়াও অভিযুক্তের পাশাপাশি আরও প্রভাবশালী কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি মৃতার বাবা-মায়ের।‌

আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতির মামলায় বিভাগীয় তদন্তের প্রস্তুতি দুই চিকিৎসকের বিরুদ্ধে

তরুণী যে আত্মহত্যার পরিকল্পনা করছেন সেই খবর অনেক আগেই পেয়েছিল রাহুল। ঘটনার দিন রাত দশটার সময় তাঁদের মধ্যে শেষবারের মতো ফোনে কথা হয়। এর পরদিন ভোরেই উদ্ধার হয় তরুণীর দগ্ধ মৃতদেহ। ফলে এই ঘটনা সত্যিই আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন! সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই আবহে ঘটনার প্রমাণ হিসেবে তদন্তকারীদের হাতে উঠে এসেছে এক অডিও ক্লিপ। যেখানে এক যুবক ও এক তরুণী ওই মৃতার আত্মহত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মানবিক সোহম

অডিও ক্লিপের পুরুষ কন্ঠটি রাহুলের বলেই প্রাথমিক অনুমান করা হয়েছে। সে বলছে, ‘কেরোসিন তেল নাকি কিনেছে, দেশলাইও..।’ জবাবে মহিলা কণ্ঠে শোনা যায়, ‘কী করবে?’ পুরুষটি বলে, ‘মরবে’। মহিলা কণ্ঠের পাল্টা প্রশ্ন, ‘পা-গ-ল?’ পুরুষের উত্তর, ‘আমি বললাম, যা খুশি করো।’ মহিলা কণ্ঠে এ বার বলতে শোনা যায়, ‘তোমাকেই ফোন করছে। জানি না, কিছু করবে কি না। যদি কিছু করে-টরে বসে, তোমাকেই ফোন করবে।’ পুরুষটি ফের বলে, ‘আরে হ্যাঁ। আমার তো চাপ হয়ে যাচ্ছে…’। এই অডিও ক্লিপ অনুযায়ী ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কিন্তু এর সত্যতা যাচাই করা প্রয়োজন। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ফোনের কথোপকথন তৈরি করেছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে রাহুল। মৃতার মা, অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে তল্লাশি

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী