Loading live market data...
Loading active stocks...
Connecting...

অসুস্থ বৃদ্ধের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: নব বারাকপুর থানায় পোস্টিং হবার পর থেকে পুলিশ গিরির সংজ্ঞা বদলে দিয়েছেন থানার ওসি সুমিত কুমার বৈদ্য(OC Sumit Baidya) ।পুলিশ যেমন দুষ্টের দমন করে তেমনি সৃষ্টের পালন করে— সেটাকে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন সুমিত কুমার বৈদ্য ও তার টিম। প্রতিদিনের মতো শনিবার থানা এলাকায় টহলদারি চালাচ্ছিলেন নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ।সেই সময় রাস্তায় দেখেন ৯ নম্বর ওয়ার্ডের খড়েরমাঠ(Kharer Math) এলাকায় এক আংশিক প্রতিবন্ধী বৃদ্ধ কে এবং বৃদ্ধ সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন তার ছেলেরা অর্থাভাবের কারনে সঠিকভাবে দেখাশোনা করতে পারেন না।

ওসি থানায় ফিরে আসেন এবং দুপুরে ঐ দুঃস্থ বৃদ্ধের জন্য একটি ধাতব ক্রাচ স্টিক, শীতের চাদর এবং একঝুড়ি ফল উপহার স্বরূপ তার বাড়ি পাঠিয়ে দেন। বৃদ্ধ কে আশ্বস্ত করেন তাঁর পাশে থাকার বার্তা দিয়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ‘ অর্পণ’ প্রকল্পে বৃদ্ধের নাম নথিভুক্ত করেন থানার মেজবাবু অর্ণব মিস্ত্রি ।পুলিশ রক্ষকের ভূমিকায় দেখে আশ্বস্ত হন বৃদ্ধ লক্ষ্মণ ঘোষ।

পুলিশকে তাঁর শারীরিক কিছু অসুবিধার কথা বলেন। মেজবাবু অর্ণব মিস্ত্রি তার ফোন নম্বর নিয়ে আসেন এবং নিজের ফোন নম্বর বৃদ্ধ কে দিয়ে আসেন। এবং কথা দিয়ে আসেন দু একদিনের মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন। পুলিশের হঠাৎ এমন উদ্যোগে হতবাক হয়ে যান বৃদ্ধ লক্ষ্মণ ঘোষ(Laxman Ghosh)। তার চোখে মুখে ফুটে ওঠে বিস্ময় মাখানো আনন্দের হাঁসি। সকলে সাধুবাদ জানান নিউ ব্যারাকপুর থানার এই উদ্যোগকে।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা