এই মুহূর্তে

হাসপাতালের ভিতরেই সদ্যোজাতের কাটা মুণ্ডু মুখে নিয়ে ঘুরছে কুকুর, ভয়াবহ দৃশ্য জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে সদ্যোজাতর কাটা মুণ্ডু মুখে করে ঘুরল কুকুর।জলপাইগুড়ি মেডিকেল কলেজে মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে পরিত্যক্ত জায়গায় সদ্যোজাত শিশুর মাথা। হাসপাতালের মাতৃকা ভবনের(Matrika Bhavan) ভেতর থেকে রক্তমাখা অবস্থায় দেহাংশটি কুকুরে মুখে করে টেনে প্রকাশ্যে নিয়ে আসে। তখনই হাসপাতালে অপেক্ষমান রোগীর পরিবারের সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে।

জলপাইগুড়ি সদর হাসপাতালেরএম এস ভি পি(MSVP) কল্যাণ খান বলেন, পুলিশ বিষয়টি দেখছে। পুলিশ সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথম মনে করে কুকুরটি কোন নোংরা মুখে করে নিয়ে এসেছে। তারপর কাছে গিয়ে দেখতে পায় একটি সদ্যোজাত শিশুর কাটা মুণ্ডু সেটি। এরপরই এক মহিলা চিৎকার করলে ওই হাসপাতাল চত্বরে থাকা প্রচুর মানুষ ছুটে আসে। কুকুরটিকে তাড়া করে তার পথ আটকালে ওই সারমেয় ভয় পেয়ে মুখে থাকা শিশুর মুণ্ডু ফেলে পালিয়ে যায়। এরপর হাসপাতালের একজন নার্স ও আয়া এসে সেটি কুড়াতে গেলে সাধারণ মানুষ বাঁধা দেয়। এই ঘটনায় হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রোগীর আত্মীয় পরিজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে একটি ব্যাগে করে ওই সদ্যজাতর(New Born Baby) কাটা মুণ্ডু সংগ্রহ করে নিয়ে যায়।

স্থানীয় মানুষজনের দাবি, যেহেতু ওই সারমেয়টি মাতৃকা ভবনের ভেতর থেকে সেটি নিয়ে এসেছে তাই মনে করা হচ্ছে কোন সদ্যজাতের ডেলিভারির(Delevay) সময় মৃত্যু হয়েছে। কিন্তু দেহের বাকি অংশ কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। মৃত্যুর পর সদ্যজাতদের দেহ হাসপাতাল কর্তৃপক্ষ কোন খোলা জায়গায় রেখে দেয় কিনা সেটা নিও প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়-স্বজনরা। এই ঘটনার ছবি অনেকে মোবাইলে ভিডিও করে তা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেয়। যা দেখে নেটিজেনরা শিউরে ওঠেন। হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টি তদন্ত হচ্ছে বলে আপাতত মুখে কুলুপ এঁটেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ