সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘন্টায় তা আরও শক্তিশালী হবে। যার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা প্রবল বৃষ্টিতে ভাসবে। অন্তত তিন জেলায় দুর্যোগ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতাতেও টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্তটি রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হবে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। যার ফলে আগামী কয়েক দিনে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বইবে।

মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে প্রবল বর্ষণের সম্ভবনা রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে শনিবার গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গে র জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। গোটা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে ভারী-বিক্ষিপ্ত-মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। পাশাপাশি এই মুহূর্তে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করা হয়েছে। কারণ সমূদ্র উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার