আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নকল দার্জিলিং চা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ দার্জিলিংয়ে চা বিশ্ব বিখ্যাত। তবে দিন দিন এই চায়ের মান কিছুটা হলও কমছে। আর তা নিয়ে লাগাতার উঠেছে প্রশ্ন। এই আবহে এবার দার্জিলিং চায়ের গুণগত মান নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন, ‘দার্জিলিং চায়ের বিশ্বজোড়া সুনাম৷ কিন্তু ইদানিং দার্জিলিং চায়ের নামে নিম্ন মানের চা পাতা বিক্রি হচ্ছে৷  তাই দ্রুত এই চা বিক্রি আটকাতে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।‘

এদিনের মঞ্চ থেকে  নারী ক্ষমতায়নের ওপর  জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বিশ্বের মধ্যে শীর্ষে বাংলা। আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে তা  নেই।  স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে রাজ্য। জিটিএ এলাকায় ইতিমধ্যে ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে।‘

আরও পড়ুনঃ পাহাড়ে অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা মমতার

উল্লেখ্য, এদিন দার্জিলিংয়ে সরস মেলা সহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, জিটিএ প্রধান অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ একাধিক বিশিষ্টজনেরা। বলা বাহুল্য, বর্তমানে ৩ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। দুদিন দার্জিলিংয়ে থাকার পর কর্মসূচি সেরে ১৪ তারিখ বৃহস্পতিবার  তিনি শিলিগুড়িতে ফিরবেন । সেখানেও হবে প্রশাসনিক বৈঠক।  এরপর ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতাতে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ