নতুন ট্রেন পেল বালুরঘাট, যাওয়া যাবে মায়াপুরে

বালুরঘাট থেকে নবদ্বীপ যেতে আর সময় অপচয় করতে হবে না। মঙ্গল, বুধ,  শুক্র,  শনি ও রবিবার নবদ্বীপ ধাম থেকে বালুরঘাটের মধ্যে যাতায়াত করবে ট্রেনটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দুই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সংযোগ রক্ষা করতে এবার যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। বালুরঘাট থেকে নবদ্বীপ যেতে আর সময় অপচয় করতে হবে না। সপ্তাহে ৫ দিন এই ট্রেনটি চলবে। আগামী ৩০ মে থেকে শুরু হতে চলেছে যাত্রা। মঙ্গল, বুধ,  শুক্র,  শনি ও রবিবার নবদ্বীপ ধাম থেকে বালুরঘাটের মধ্যে যাতায়াত করবে ট্রেনটি। ভোর ৪.৪৫ মিনিটে নবদ্বীপ থেকে ছেড়ে দুপুর ১২ টায় বালুরঘাট এসে পৌঁছবে। এর পর বালুরঘাট থেকে বিকেল ৪.৪৫ মিনিটে ছেড়ে রাত্রি পৌনে ১০টায় নবদ্বীপধামে পৌঁছবে সেটি।

বালুরঘাট নবদ্বীপের মধ্যে এই ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া জেলাবাসীর মধ্যে। বালুরঘাট থেকে মায়াপুর দর্শনে যেতে চাইলে ভক্তদেরও এই ট্রেন চালু হওয়ার ফলে সুবিধা হবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ট্রেন চলাচলের বিষয়ে জানিয়েছে রেল মন্ত্রক। এর ফলে পৃথিবীর সর্ববৃহৎ ইস্কন মন্দির দর্শনের সুবিধাও পাবে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ।

সম্প্রতি নবদ্বীপ – মালদা ট্রেনকে এক্সটেনশন করে বালুরঘাট পর্যন্ত করার দাবি জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ইতিমধ্যে সুকান্তের সেই আবেদন মঞ্জুর করেছেন উত্তর পুর্ব রেলের জেনারেল ম্যানেজার। গত জানুয়ারি মাসে নবদ্বীপ – মালদা ট্রেনকে বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করার জোরালো দাবি জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ। সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরপুর্ব রেল তা অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে চিঠি পাঠায়। আর এর পর আরও একটি ট্রেন পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন দক্ষিন দিনাজপুর জেলার মানুষ। অবশেষে আগামী ৩০ মে থেকে শুরু হতে চলেছে এই এক্সপ্রেস ট্রেনটি।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল