ধান ক্ষেত থেকে উদ্ধার সদ্যজাত শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুরঃ  ধানক্ষেত  থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকায়।  রবিবার সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষকরা। সেইসময় তাদের নজরে পড়ে ওই শিশুটি। তৎক্ষণাৎ সেই কৃষকরা খবর দেয় স্থানীয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ।

  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিশুটিকে মৃত অবস্থায় ধান ক্ষেতের মধ্যে ফেরে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে কার্যত খুবলে খেয়ে গিয়েছে শিয়াল।  পাশাপাশি  এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেছে স্থানীয়রা। ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কোথা থেকে শিশুটি ধানক্ষেতে এল তা নিয়ে ধন্দে এলাকাবাসিরা।

কারা এই সন্তানটিকে এখানে ফেরে রেখে গিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সাত সকালে এই ঘটনার জেরে ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে এই ঘটনা প্রথম নয় এরআগেও ধান ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয়েছে সদ্যজাত শিশুর দেহ। তবে এই প্রথম ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকায় এমন ঘটনা ঘটে । এই শিশুটি বাবা- মা কে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকায়।

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার