বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার দায় অধীরের ঘাড়ে চাপালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার দায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘাড়েই চাপালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করেন অভিষেক। সেখানেই অধীরকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন দুপুরে হেলিকপ্টারে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে হাজির হন অভিষেক। এরপর শহরের টেক্সটাইল কলেজ মোড় থেকে মধুপুর এলাকা পর্যন্ত হুড খোলা গাড়িতে করে রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ইউসুফ পাঠান সহ জেলা তৃণমূল দলের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকরা। এরপর বিকেলে মধুপুরের জামতলা এলাকায় একটি পথসভায় যোগ দেন অভিষেক। সেখানে অধীর চৌধুরীকে বিজেপির ‘ড্যামি ক্যানডিডেট’ বলে তোপ দেগে অভিষেক জানান, ‘অধীর চৌধুরী চাননি বলেই বাংলায় বিরোধীদের ইন্ডিয়া জোট হয়নি। যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধিকে পাশে বসিয়ে বলছে বিজেপিকে সরাতে হবে, সেখানে অধীর চৌধুরী মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে বলছে, তৃণমূলকে হঠাও।‘

একইসঙ্গে বিজেপির সঙ্গে অধীরের গোপন বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ তুলে অভিষেক জানান, ‘রাহুল গান্ধি, সোনিয়া গান্ধিকে ঘণ্টার পর ঘণ্টা ডেকে বসিয়ে রেখেছিল। কিন্তু অধীর চৌধুরীকে একবারও ইডি বা সিবিআই কেউ ডাকেনি। এখান থেকেই বোঝা যায় বিজেপির সঙ্গে অধীরের গোপন বোঝাপড়া রয়েছে।‘ এদিন কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অভিষেক জানান, ‘অধীর চৌধুরী বলেছিলেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ভোটে দাঁড়ায়, তাহলে সবার আগে ভোট দেবেন তিনি। আমি কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, এই অধীর চৌধুরীকে আপনারা ভোট দেবেন? একটা সময়ে যে সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছে, এখন সেই সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিমকে সঙ্গে নিয়ে মিছিল করছেন অধীর চৌধুরী।‘

 

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স