Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের হামলা। উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন এলাকায় নিহত হলেন বিজেপি কর্মী। নিউটাউন থানা(Newetown P.S.)) এলাকার বালিগুটিতে মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। এরপর উত্তেজিত স্থানীয় মানুষজন বেশ কয়েকটি তৃণমূল কর্মীদের বাড়ি পর পর ভাঙচুর করে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে,উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) অন্তর্গত খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি এলাকা থেকে বিজেপির বিজয় উল্লাস অর্থাৎ মিছিল নিয়ে হাড়োয়া বাজারের দিকে রওনা হয়। ঠিক সেই সময় বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা তরিকুল আলম বাপি লোকজন নিয়ে বিজেপি নেতা- কর্মীদের ওপরে হামলা চালায়। তৎক্ষণাৎ হাড়োয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে,বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চাঁপাপুকুর টোটো ইউনিয়নের টোটো চালক ও বিজেপি সমর্থকরা “মাছ চোর, শওকত মাছ চোর” গানের তালে তালে আবির মেখে কোমর দোলাচ্ছেন।টোটো চালকরা বলেন, আমরা আজ থেকে কোন তৃণমূলের মস্তানকে চাঁদা দেবো না। আগে আমরা খুব অত্যাচারিত হতাম। এবার আমরা মুক্ত।এদিকে সোমবার ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরেও রাজারহাট – নিউটাউন বিধানসভা কেন্দ্রে ফের গণনার দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার ওই কেন্দ্রে ফের গণনা হয়। এরপর মাত্র ৩০৯ ভোটে পরাজিত হন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। জয়ী হোন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযুষ কানোড়িয়া । এরপরই বিজেপির বিজয় মিছিল বের হয় নিউটাউন এলাকায়।

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা