গৌরাঙ্গনগরে ১০ বছর ধরে তালা বন্ধ অবস্থায় বৃদ্ধ দম্পতির দুই ছেলে, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,গৌরাঙ্গনগর : দীর্ঘ দশ বছর ধরে তালা বন্ধ অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতির দুই ছেলে। প্রশাসনের সাহায্যের অপেক্ষায় পরিবার। মানসিক রোগের স্বীকার  দুই ভাই।জেলায় মাঝে মধ্যেই এমন ঘটনা নজরে আসে। কিন্ত নিউটাউন স্মার্ট সিটিতে(Newtown Smart City) এবার নজরে এল এমন করুন চিত্র।নিউটাউন গৌরাঙ্গনগরের(GourangaNagar) ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতি নির্মল মন্ডল ও নমিতা মন্ডল এর দুই ছেলে শ্রীপদ মন্ডল ও সুজিত মন্ডল। এই দুই ছেলে দশ বছর ধরে ঘরের মধ্যে তালা বন্দি অবস্থায় রয়েছেন। পরিবারের দাবি, ২০ বছর ধরে মানসিক রোগে ভুগছিলো। এর পর তাদের বিয়ে ও দেওয়া হয়।

কিন্তু কয়েক বছরের মধ্যে তাদের বৌ ছেড়ে চলে যায়। তার পর থেকে তারা আরো অসুস্থ হয়ে পরে। তাদেরকে রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকদের মারধর করে। পরিবার তাদের চিকিৎসা করতে থাকে কিন্তু তারা আরো উগ্র হয়ে ওঠে। অবশেষে কিছু বুঝতে না পেরে তাদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়। এর মাঝে তাদের চিকিৎসা করতে থাকে। কিন্তু বাবা মায়ের অভিযোগ তারা আর চিকিৎসার খরজ বহন করতে পারছে না। মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে খাওয়াটা চালিয়ে যাচ্ছেন। দুই ছেলে কে দুটি ঘরে তালা বন্ধ অবস্থায় রেখে দিয়েছেন। গ্রিলের দরজার তলা দিয়ে খাবার দেওয়া হত। ঘরের মধ্যে না আছে পাখা না আছে লাইট। সেগুলো লাগালে ভেঙে দেয় তারা। ভয়ে কেউ দরজার তালা ও খুলতে যায় না।

সেই কারণে এই বৃদ্ধ দম্পতি এখন প্রশাসন ও সরকারি সাহায্যের আশায় রয়েছেন। যদি তাদের পাশে এসে দাঁড়িয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেয় তবে তারা উপকৃত হয়। এ বিষয়ে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়(Tapas Chatterjee) জানান তিনি বিষয়টি জানতেন না। কিন্তু বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘটনাস্থলে পাঠান। একই সঙ্গে বিডিও(BDO) অফিসের সঙ্গে যোগাযোগ করে এবং স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে ওই দুই মানসিক ভারসাম্যহীন যুবককে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এর সমস্ত খরচা তিনি বহন করবেন। তিনি আশা রাখেন ওই দুই যুবক অতি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক