স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে ৪২ পদে ১০ হাজার কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্যদপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) শাখা।  সূত্রের খবর, প্রায় ১০ হাজার নতুন কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে এনএইচএম প্রকল্পে চুক্তিভিত্তিক প্রায় ২৬ হাজার কর্মী কাজ করছেন। নতুন নিয়োগ সম্পন্ন হলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪২ ধরনের পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে রয়েছে মেডিক্যাল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও), এএনএম, সুপারভাইজার, কাউন্সেলর, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, কনসালট্যান্ট, প্রোগ্রাম ম্যানেজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ। ইতিমধ্যেই একাধিক জেলায় নিয়োগে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্বাস্থ্যভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আদর্শ নির্বাচনি আচরণবিধি চালু হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। দপ্তর সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন অর্থ বরাদ্দ আটকে থাকার পর কেন্দ্রীয় সরকার সম্প্রতি এনএইচএম খাতে ৫০০ কোটি টাকা এককালীন অনুদান দিয়েছে। যদিও এই নিয়োগের অনুমোদন আগেই রাজ্যের বাজেট থেকে মিলেছিল। জাতীয় স্বাস্থ্য মিশনে কেন্দ্র ও রাজ্য ৬০:৪০ অনুপাতে অর্থ বরাদ্দ করে। প্রকল্পটির বার্ষিক বাজেট প্রায় তিন হাজার কোটি টাকা। স্বাস্থ্যদপ্তরের কর্মকর্তাদের দাবি, চলতি অর্থবর্ষে কেন্দ্রের তরফে মোট  ১৮০০ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ৫০০ কোটি টাকা পাওয়া গেছে। বাকি অর্থ দ্রুত মিলবে বলেই আশা করা হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন কমিটিগুলিকে। প্রতিটি জেলার জেলাশাসক এই কমিটির চেয়ারম্যান এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক সদস্য সচিব হিসেবে কাজ করছেন। দক্ষিণবঙ্গের এক জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, দ্রুত গতিতে নিয়োগে চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে