Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিয়াচকে NIA টিম, কথা জুডিশিয়াল আধিকারিকদের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি। মালদার কালিয়াচকের ঘটনার তদন্তে দায়িত্ব পেয়েছে এনআইএ। ইতিমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখতে এনআইএ-র ১০ সদস্যের একটি দল মোথাবাড়িতে যাচ্ছেন। এই ১০ আধিকারিক গোটা ঘটনা তদন্ত করে দেখবেন। 

জানা গিয়েছে, মোথাবাড়িতে এসেই প্রথমে মোথাবাড়ি থানায় গিয়ে পুলিশের কাছ থেকে তথ্য নেবেন। সেখান থেকে কথা বলে তাঁরা আটকে পড়া ৭ জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন। বিডিও অফিস ঘুরে দেখবেন। সমস্ত কিছু দেখে সবার সঙ্গে কথা বলে ৬ এপ্রিল রিপোর্ট জমা করবেন। ১০ জনের এনআইএ টিম ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছে। জুডিশিয়াল আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ সংগ্রহ করছে। ঘটনার নেপথ্যে কোনও বড় নাশকতার ছক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনা একজন আইএসএফ প্রার্থী সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। আর সেটাই চরম পর্যায়ে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যুক্ত হওয়া বিচারকদের উপর। যার জেরে মাঝরাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে ঘিরে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে বলে অভিযোগ। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। অবশেষে মাঝরাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। বৃহস্পতিবারও অশান্তির আগুন নেভেনি। এরপরেই এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কমিশন এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। 

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের