দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নুসরাত-মিমির ভাইরাল ভিডিও-য় দোষ নেই! হিন্দু বলে বাদের দাবি নিশার

নিজস্ব প্রতিনিধি : ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সোমবার তাঁর নিজের নতুন দল ঘোষণা করেছেন। দল ঘোষণার পরেই ১০ আসনের প্রার্থী ও ঘোষণা করে দিয়েছিলেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বালিগঞ্জ আসনের প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছেন ভরতপুরের বিধায়ক। বালিগঞ্জের প্রার্থী হয়েছিলেন নিশা চট্টোপাধ্যায়। এবার সেই আসনেই কোন মুসলিম প্রার্থীকে করতে চলেছেন হুমায়ুন কবীর। সাত দিনের মধ্যে নাম ঘোষণা হতে চলেছে। কিন্তু কেন নাম বাদ গেল নিশার? প্রার্থী তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে সুর চড়িয়েছেন নিশা চট্টোপাধ্য়ায়। তাঁর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সোচ্চার হয়েছেন।

জানা গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নিশার একাধিক পোস্ট করা রিল ভাইরাল হতে শুরু করে। শালিনতা নিয়েই প্রশ্ন ওঠে। তারপরেই হুমায়ুন কবীর সিদ্ধান্ত নেন নিশাকে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পদ থেকে সরিয়ে দিতে। এরপরই নিশা চট্টোপাধ্যায় বলেছেন, আগেই প্রোফাইল যাচাই করা উচিত ছিল। প্রার্থী কেন করা হয়েছিল? নাম ঘোষণার পরেই তাকে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন-বালিগঞ্জের প্রার্থীর বিতর্কিত ভিডিও ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে হুমায়ুন, কি সিদ্ধান্ত নিলেন

সোশ্যাল মিডিয়া থেকে তাঁর একাধিক ছবি নিয়ে কথা উঠছে। অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের কথা তুলে তিনি বলেছেন, তাঁরা রিল তৈরি করে রাজনীতি করতে পারলে তিনি কেন পারবেন না? তৃণমূলের সায়নী ঘোষ, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের বিভিন্ন ভাইরাল ভিডিও থাকার পরেও তারা রাজনীতি করেছেন। একটা হিন্দু মেয়েকে সরিয়ে এখন মুসলিমকে আনা হবে বলে জানানো হচ্ছে। সেটা কি ধরনের সেকুলার পার্টি। হিন্দু মেয়ে হয়েও বাবরি মসজিদের জন্য লড়াই করতে চেয়েছিলেন। এর আগে কখনও রাজনীতি করেননি।

Published by:

Share Link:

More Releted News:

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ