জামিন পেলেন নিশীথ, তবে আত্মসমর্পণেরও নির্দেশ আদালতের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের দিন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য খুন(Elected Panchayat Member Murder Case) হন কোচবিহার জেলার দিনহাটা থানার গোঁসানিমারিতে। সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী(Union Home Minister of State)  নিশীথ প্রামাণিকের(Nisith Pramanik)। নিম্ন আদালত সেই মামলায় তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিলে সেই নির্দেশ করে চ্যালেঞ্জ জানিয়ে নিশীথ গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে(Jalpaiguri Circuit Bench)। সেখান থেকেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন(Bail on Condition) দিয়েছে আদালত। তবে শর্তে জানানো হয়েছে আগামী ১৪ দিনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ(Surrender in Court) করতে হবে।

নিশীথ যখন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়েই সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন তখন সেখানকার সিঙ্গেল বেঞ্চ তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয়। তিনি তার জেরে সেখানকারই ডিভিশন বেঞ্চে আপিল করেন। সেখানে মামলার শুনানির সময় আদালত নিম্ন আদালতের গ্রেফতারির সিদ্ধান্তের ওপর কোনও স্থগিতাদেশ দিতে রাজী হয়নি। তার জেরে গ্রেফতারির আশঙ্কায় নিশীথ সুপ্রিম কোর্টে যান। সেখানেও শীর্ষ আদালত তাঁর গ্রেফতারির নির্দেশের ওপর সাময়িক রক্ষাকবচ দিয়ে মামলা ফেরত পাঠান হাইকোর্টেই। সেখানে বলা হয়েছিল, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ যতদিন মামলার শুনানি না করে ততদিন নিশীথকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।

সেই মামলারই এদিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে। সেখানেই এদিন আদালত জানায় আগামী ১৪ দিনের মধ্যে দিনহাটা মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। সেই শর্তের ওপরই তাঁকে এদিন জামিন দেওয়া হয়েছে। এই ১৪ দিনের মধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করতে বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তবে ওয়াকিবহাল মহলের দাবি, এখন আদালত থেকে জামিন পেলেও বা রক্ষাকবচ পেলেও ২৪’র যুদ্ধে তিনি সাংসদ পদ ধরে রাখতে না পারলে সেই সময় তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা