দুর্ঘটনায় থমকে গেল গবেষণা, দিল্লির হাসপাতালে প্রয়াত দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অধ্যাপক। সোমবার সকালে মৃত্যু হলো দুর্গাপুরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের। মৃত্যুকালীন তাঁর বয়স ৬৪ বছর। অধ্যাপকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও ইঞ্জিনিয়ারিং কলেজ।

গত ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন থার্মিট ওয়েলডিং নিয়ে গবেষণায় কাজ করছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। সেই সময় হঠাৎ-ই এনআইটি-র ল্যাবরেটরিতে বিস্ফোরণ ঘটে। এর জেরে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং আকাশ মাঝি নামের এক ছাত্র আগুনে ঝলসে যান। সেখান থেকেই তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ওই অধ্যাপকের ইন্দ্রজিৎ’র শরীরের প্রায় ৬০-৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর অবস্থা হয়ে ওঠে আরও আশঙ্কাজনক। সে জন্য ওই দিনই রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল তাঁর। সেই লড়াইতেই জিততে পারলেন না ইঞ্জিনিয়ারিং কলেজের এই অধ্যাপক। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। টানা ৭দিন অসহ্য যন্ত্রণা সহ্য করেও। আর শেষ রক্ষা করা গেল না।

অধ্যাপক দূর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। জীবনের প্রথমার্ধে  ইন্দ্রজিৎ বসাক এনআইটি থেকেই নিজের পড়াশোনা সম্পন্ন করেছিলেন। তার পর ১৯৮৪ সালে তিনি এনআইটি-তে কাজে যোগ দেন। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। বর্তমানে সিনিয়র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ডিরেক্টরের দায়িত্বও কিছু দিনের জন্য সামলেছেন তিনি।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর